,

ইংল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল বাংলাদেশ (সরাসরি দেখুন)

স্পোর্টস ডেস্ক : মাহমুদুল্লাহ রিয়াদ ও মাশরাফির ব্যাটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য ইংলিশদের টার্গেট দাঁড়িয়েছে ২৩৯ রান।

রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে আগের দিনের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েসকে হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। স্কোরবোর্ডে এক রান যোগ হতেই কায়েসের দেখানো পথে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। একটু বিরতি দিয়ে ফিরে যান সাব্বির রহমানও।

এরপর ৫০ বলে ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ব্যক্তিগত ২১ রানে মুশফিকের বিদায়ের পর আবারও ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। এবার ১৪ মাত্র ৩ রান করে ফিরে যান সাকিব আল হাসান। তারপরও মাহমুদু্ল্লাহ ব্যাটে বড় রানের আশা দেখতে থাকেন টাইগাররা। কিন্তু ১৬১ রানে ব্যক্তিগত ৭৫ রানে মাহমুদুল্লাহ ফিরে যান। শেষ দিকে অধিনায়ক মাশরাফির ২৯ বলে ৪৪ রান সম্মানসূচক টার্গেট দিতে সাহায্য করে বাংলাদেশের। এছাড়া মোসাদ্দেক ৪৯ বলে ২৯ এবং নাসির হোসেন ২৭ বলে ২৭ রান করেন।

ইংলিশদের পক্ষে আদিল রশিদ, ক্রিজ ওয়েকস এবং জেক বল প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন।

image-1336

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা