,

ফিরলেন নাসির, ব্যাটিংয়ে বাংলাদেশ

131107nasirস্পোর্টস ডেস্ক : কয়েন ছুড়লেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু জিতলেন জস বাটলার। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড। প্রায় গণ দাবির মুখেই অল রাউন্ডার নাসির হোসেন ফিরেছেন একাদশে। বাদ পড়েছেন বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন। ইংলিশ দলে কোনো পরিবর্তন নেই। আজ বাংলাদেশ হারলে এক ম্যাচ হাতে রেখে ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করবে ইংল্যান্ড। এই ম্যাচ তাই বাংলাদেশের জন্য বাঁচা-মরার।

প্রথম ওয়ানডেটা বাংলাদেশ হেরেছে খুব বাজে ভাবে। ৩০১ রানের টার্গেট ছিল সামনে। জয়ের দোরগোড়ায় চলে গিয়েছিল টাইগাররা। ৪ উইকেটে ছিল ২৭১। জিততে ৫২ বলে দরকার ৩৯ রান। সাকিব আল হাসান ৭৯ ও ইমরুল কায়েস সেঞ্চুরি করে ব্যাট করছিলেন। কিন্তু অভিষিক্ত পেসার ইয়ান বেল ও লেগ স্পিনার আদিল রশিদ হামলা চালালেন। তাতে আর মাত্র ১৭ রান যোগ করেই ২৮৮ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। অবিশ্বাস্য পতন ও বিস্ময়কর হার ২১ রানের। সেই ধাক্কা কাটিয়ে উঠে আজ সিরিজে সমতা আনার লড়াই মাশরাফির দলের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে