,

আত্মসমর্পণের পর কারাগারে সোহেল

sohel20161009092644মোহাম্মদপুর থানার নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম জাকির হোসের টিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সোহেল। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোহেল মোট ৪১টি মামলায় আত্মসমর্পণ করেছেন। বাকি মামলাগুলোর শুনানি চলছে।

বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর বিভিন্ন থানায়  নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় গ্রেফতার রয়েছেন সোহেলের ছোট ভাই রাশেদ-উন-নবী বিপ্লব। এই ঘটনার সঙ্গে সোহেলের সম্পৃক্ততা রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছিল আইন-শৃঙ্খলা বাহিনী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা