,

তীব্র সমালোচনার মুখে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না ট্রাম্প

o-3-550x309নারীদের নিয়ে নোংরা মন্তব্যের টেপ ফাঁস হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়া যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াবেন না।
তার সমর্থকদের তিনি মনোবল হারাতে দেবেন না এবং কাল দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কেও অংশ নেবেন বলেও তিনি উল্লেখ করেছেন।
২০০৫ সালে ধারণ করা তিন মিনিটের ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর কার্যত বিপাকেই পড়ে গেছেন বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প।
নারীদের নিয়ে অবমাননাকর নানা মন্তব্যের জন্য দল ও দলের বাইরে থেকে চাপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত এই প্রার্থী।
পরিস্থিতি সামাল দিতে এক ভিডিও বার্তায় দু:খও প্রকাশ করেছেন তিনি। কিন্তু ভিডিওটি ফাঁসের পর থেকে রিপাবলিকান দলেরই অন্তত ১০জন নেতা বলেছেন তারা হয়তো মিস্টার ট্রাম্পকে নভেম্বরের নির্বাচনে ভোট দেবেননা অথবা তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন।
তবে ওয়াল স্ট্রীট জার্নালকে দেয়া এক সাক্ষাতকারে মিস্টার ট্রাম্প বলেছেন তিনি কখনোই নির্বাচনী লড়াই থেকে সরে যাবেন না।
এদিকে ফাঁস হওয়া ভিডিওতে থাকা মিস্টার ট্রাম্পের মন্তব্যগুলোর সমালোচনা করেছেন খোদ রিপাবলিকান দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
২০০৫ সালে তৈরি ওই ভিডিও টেপটি প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেখানে টেলিভিশন উপস্থাপক বিলি বুশকে উদ্দেশ্যে করে মি. ট্রাম্পকে বলতে শোনা গেছে, ‘তুমি যখন একজন তারকা তখন মহিলাদের সাথে তুমি যা খুশী তাই করতে পারবে’।
মার্কিন নির্বাচনের মোটে এক মাস বাকী থাকতে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর এই ভিডিও টেপটি দলটিকে বেশ বেকায়দায় ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: বিবিসি বাংলা.

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা