,

ভন্ড হজ্ববাবার আস্তানায় মাত্র এক ঘন্টায় বনে যান হাজ্বি! (ভিডিও)

bd-pratidin-09-10-16-f-09-550x367হজ্ব পালন করতে সময় লাগে মাত্র এক ঘন্টা । আর এক ঘন্টার এই হজ্ব পালন করেই আপনিও হয়ে যেতে পারেন তথাকথিত হাজি। অন্তত হজ্ববাবা এবং তার অনুসারীদের ধারণা অনেকটা এমনই।
কালো রঙের কাপড়ে ঢাকা একটি ছোট্ট ঘরকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে কয়েকজন নারী-পুরুষ। প্রত্যেকের পরনে সাদা কাফনের কাপড়। দুই হাত তুলে প্রার্থনার বদলে প্রণামের ভঙ্গিতে সেই কালো ঘরটি প্রদক্ষিণ করে যাচ্ছেন তথাকথিত হাজিরা। কণ্ঠে তাদের চিরাচরিত হজ্বের সেই আহ্বান ‘আল্লাহুমা লাব্বাইকৃ’।
রাজধানী থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে নবাবগঞ্জে দোহারের একটি গ্রামের এক পীরের আস্তানায় এমনই নিজস্ব তরিকার হজ্ব পালিত হয়ে আসছে। সর্বশেষ হজ্ব পালিত হয়ে গেল গত ৯ সেপ্টেম্বর। হজ্ব শেষে সেই পীরের আস্তানায় ঈদও উদযাপিত হয়। মহান আল্লাহর সন্তুষ্টি আর সারা জীবনের পাপমুক্তির স্বপ্ন নিয়ে পবিত্র মক্কায় হজ্ব পালনে যান বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান। চোখের জলে স্রষ্টাকে স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন নিজের কৃতকর্মের। কাঁধে কাঁধ মিলিয়ে লাখো মুসলমান তাওয়াফ করেন পবিত্র কাবাঘর। কিন্তু দোহারের জয়পাড়ায় সেই ‘হজ্ববাবা’ সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে বছরের পর বছর হজ্ব নিয়ে প্রতারণা করে আসছেন।
আস্তানার সন্ধানে নবাবগঞ্জের দোহারে মেলে এ হজবাবার আস্তানা। বড় করে যে সাইনবোর্ড রয়েছে তাতে লেখা ‘নটাখোলা কাদরিয়া পাক দরবার শরীফ, ধ্যান মঞ্জিল’। এটা অনেকটা সুরক্ষিত দুর্গের মতো; যার ফটকে ফটকে থাকেন পাহারাদার। আছেন উজির-নাজির-পাইক-পেয়াদা। সেই ধ্যান মঞ্জিলেই চলে হজ্ব করার পুরো আয়োজন। হজ্বের ওই সময়টুকু বাদে হজ্ববাবা সব সময় নারীবেষ্টিত অবস্থায় থাকেন। কেউ তার পিঠ, কেউ হাত, কেউ আবার পা টিপে দিচ্ছেন। কেউ তাকে সিজদা করছেন। কেউ আবার কান্নায় ভেঙে পড়ে বাবাকে তার অসুখ-বিসুখের নালিশ দিচ্ছেন, আবার সেগুলোর সমাধান দিচ্ছেন বাবা। এরই মধ্যে এক মহিলা তার দুই কিশোর সন্তানকে নিয়ে বাবার দরবারে আসেন। উদ্দেশ্য তাদের মুরিদ বানানো। তার প্রথম আনুষ্ঠানিকতা শুরু হয় হজবাবার পায়ে মাথা ঠোকানোর মধ্য দিয়ে।

https://www.youtube.com/watch?v=9otHtEZsgxs

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে