,

১ মিনিটে ১৮বার পোশাক পরিবর্তন, দেখুন ভিডিওতে

28606-dressamarঅনলাইন ডেস্ক : মাত্র ১ মিনিটে ১৮ বার পোশাক পরিবর্তন করে বিশ্ব রেকর্ড গড়েছেন মালয়েশিয়ার দুই জাদুকর।তারা হলেন, অ্যাভেরি চিন ও সিলভিয়া লিম। ২৮ সেপ্টেম্বর চীনের উহানে একটি থিম পার্কে পোশাক পরিবর্তনের এ জাদু দেখান মালয়েশিয়ার এই দুই জাদুকর। ১৮ বারের প্রতিবার পোশাক পরে খুলে ফেলে আবার নতুন পোশাকে দেখা যায়।একটি কালো বেষ্টনী ওঠানো-নামানোর মধ্য দিয়ে নতুন নতুন পোশাকে দেখা গেছে সিলভিয়া লিমকে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক চার্লস হর্টটন জানিয়েছেন, পোশাক পরিবর্তনে প্রয়োজনীয় সব নিয়ম মানা হয়েছে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো- পোশাক পরিবর্তনে প্রতিবার নতুন পোশাক এমনভাবে পরা থাকতে হবে, যেন আগের পোশাকের কোনো চিহ্ন না থাকে।

১৮ বার পোশাক পরিবর্তনের শেষবার একটি সাদা গাউন পরেন লিম। তাকে সাহায্য করেন অ্যাভেরি চিন। চীনের ভিডিও শেয়ারিং সাইট ইউকু এই অনুষ্ঠান সরাসরি প্রচার করে।

মাত্র কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ার জনপ্রিয় জাদুকর ভিভাস ম্যাজিক ১ মিনিটে ১৬ বার পোশাক পরিবর্তনের রেকর্ড গড়েন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সানওয়ে পিরামিডে এ রেকর্ড গড়েন তিনি। তবে এক্ষেত্রে এখন নতুন রেকর্ডের মালিক হলেন চিন ও লিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করার পর এ পর্যন্ত ১০ লাখের বেশি বার দেখা হয়েছে। এ ধরনের নৈপূণ্য দেখে অনলাইন দর্শকরা বিস্ময় প্রকাশ করেছেন। অনলাইনে এর ভিডিও কয়েক লাখ বার দেখা হয়েছে। ১ মিনিটের এই জাদুকরী আয়োজন উপভোগ করেন অসংখ্য মানুষ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে