,

নতুন অতিথির জন্য লন্ডনে ঈশিকা

28612-ishika-khanবিনোদন ডেস্ক : জনপ্রিয় মডেল-উপস্থাপিকা ঈশিকা খানের স্বামী লন্ডন প্রবাসী কায়সার খান। সেখানেই তার ব্যবসা-বাণিজ্য। ফলে বিয়ের কিছুদিন পরই চলে যেতে হয়েছে তাকে। আর ঈশিকা ব্যস্ত হয়ে যান মিডিয়ায়।

সম্প্রতি দেশে ফিরেছিলেন কায়সার খান। ফিরেই স্ত্রী ঈশিকাকে নিয়ে পাড়ি জমিয়েছেন লন্ডনে। গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে তারা ঢাকা ছাড়েন।

তবে তাদের এই যাওয়ার অন্য একটি কারণও আছে। কয়েকমাস পরই মা হতে যাচ্ছেন এ মডেল। ফলে নতুন অতিথি ঢাকায় নয় বরং লন্ডনের আলোতেই চোখ মেলুক সেটাই প্রত্যাশা তাদের। সে পরিকল্পনার সূত্র ধরেই তাদের এই লন্ডন যাত্রা।

ঈশিকা বললেন, ‘নুতন অতিথি আসার পর কিছুদিন লন্ডনে থেকে দেশে ফিরবো। বাবু জন্মের পর ছয় মাসের মতো সেখানে থাকার পরিকল্পনা আছে।’
আরও বলেন, ‘বিয়ের পর আমাদের কিন্তু সংসার করার সুযোগও সেভাবে হয়নি। কায়সার ব্যবসা নিয়ে লন্ডনে ব্যস্ত আর আমি দেশে। তাই বলা যায়, নতুন অতিথিকে সঙ্গে নিয়ে এবার আমাদের আনুষ্ঠানিক সংসার শুরু হলো!’

উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ ঈশিকা ও কায়সারের বিয়ে হয়। পারিবারিকভাবে রাজধানীর একটি অভিজাত কমিউনিটিতে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা