,

টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে সালমানের ১০০ কোটি রুপির মামলা

photo-1475931232বিনোদন ডেস্ক : সারা বছরের প্রায় সব সময়ই মামলা-মোকদ্দমা লেগে থাকে সালমান খানের সঙ্গে। নানা সময়ে নানাজনে বিভিন্ন কারণে-অকারণে মামলা ঠুকে দেন এই তারকার বিরুদ্ধে। তবে এবারের ঘটনা ব্যতিক্রম। বলিউডের এ সময়ের সফলতম এই তারকা নিজেই ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন একটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে।

হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, এই মামলার পেছনে রয়েছে বন্য প্রাণী শিকারের অভিযোগে সালমানের বিরুদ্ধে আনা সেই অভিযোগের যোগসূত্র। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় বিরল প্রজাতির এক হরিণ শিকারের অভিযোগ আনা হয় সালমানের বিরুদ্ধে। সেই মামলা তাঁকে তাড়া করেছে বহু বছর। এই নতুন মামলার সঙ্গে এই ঘটনার যোগসূত্র বিচিত্র বটে।

সালমানের আনা অভিযোগ বলছে, এই চ্যানেলটি সেই সময়ে একটি ‘বিশেষ অভিযান’ চালিয়েছিল সেই অভয়ারণ্যে, যেখানে সালমানের কথিত ‘হরিণ শিকারের’ ঘটনাটি ঘটে। তখন চ্যানেলটির রিপোর্ট দাবি করেছিল যে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য রয়েছে যে সে/তাঁরা সালমানকে গুলি করতে দেখেছেন। পরে অবশ্য চ্যানেলটি তাদের নিজেদের দাবি নাকচ করে দেয়।

এই পরিপ্রেক্ষিতে সালমানের তরফ থেকে চ্যানেলটির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে এবং ক্ষতিপূরণ বাবদ ১০০ কোটি রুপি দাবি করা হয়েছে। অবশ্য এই বছরের আগস্ট মাসেই উচ্চ আদালতের এক শুনানির সময়ে চ্যানেলের তরফ থেকে জানানো হয়, ওই অপারেশনের সব ধরনের ভিডিও, স্ক্রিপ্ট এবং তথ্যাদি তারা ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে।

অবৈধভাবে বন্য প্রাণী শিকারের অভিযোগে সালমানের বিরুদ্ধে দুটি মামলা জারি ছিল বহু বছর। চলতি বছরের জুলাই মাসে রাজস্থান উচ্চ আদালত দুটি মামলা থেকেই তাঁকে রেহাই দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে