,

জীবন বাঁচাল মোবাইল!

nokiaঅনলাইন ডেস্ক : পৃথিবীতে প্রতিনিয়ত নানা ধরনের বিস্ময়কর ঘটনা ঘটছে। এবার একটি নোকিয়া মোবাইল দুর্বৃত্তের ছোড়া বন্দুকের গুলি আটকে দিয়ে এক ব্যক্তির জীবন বাঁচিয়ে এই বিস্ময় বাড়িয়ে দিয়েছে।

গত সপ্তাহে আফগানিস্তানে ঘটনাটি ঘটেছে বলে টুইট করে বিষয়টি জানিয়েছেন মাইক্রোসফটের জেনারেল ম্যানেজার পিটার স্কিলম্যান। তিনি টুইটে লিখেছেন, ‘যে ফোনটা নিয়ে আমি কাজ করেছিলাম বছর কয়েক আগে, সেই ফোনটাই গত সপ্তাহে আফগানিস্থানে এক ভদ্রলোকের প্রাণ বাঁচিয়েছে।’

এসময় তিনি ওই ভাঙা নোকিয়া ফোনের ছবিও পোস্ট করেছেন, যাতে আটকে রয়েছে একটি বন্দুকের গুলি। যদিও ফোনটি কীভাবে কার প্রাণ বাঁচিয়েছে, তা নিজের টুইটে জানাননি পিটার। তবে বন্দুকের গুলি আটকে এর আগেও মানুষের প্রাণ বাঁচিয়েছে মোবাইল।

২০১৪ সালে বুক পকেটে রাখা লুমিয়া ৫২০-র কল্যাণে প্রাণে বেঁচে যান ব্রাজিলের এক পুলিশ অফিসার। আর ২০১৩-তে এইচটিসি ইভো থ্রি ডি বন্দুকের গু‌লি রুখে দিয়ে প্রাণ বাঁচিয়েছিল ফ্লোরিডার এক স্টেশন ক্লার্কের। এবারেও আফগানিস্তানে সেই রকমই কোনো ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা