,

এবার অধিনায়ক সৌম্য সরকার

sommayস্পোর্টস ডেস্ক : দুঃসময় কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না সৌম্য সরকার। ব্যাটে রান নেই বহুদিন। কাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দল থেকে বাদও পড়েছেন। পারফরম্যান্সের কারণে বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতা কালই প্রথম হলো সৌম্যর। সিরিজের বাকি দুটি ওয়ানডেতে একাদশে সুযোগ পাবেন কি না, তা নিয়ে আছে সংশয়। তবে নিজেকে ফিরে পাওয়ার দারুণ একটি সুযোগ পাচ্ছেন বাঁহাতি ওপেনার। এবার শুধু ব্যাটিং নয়, তাঁকে মনোযোগ দিতে হবে অধিনায়কত্বেও।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ১৬–১৭ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব দেবেন সৌম্য। তাঁর দলে আছেন আবদুল মজিদ, নাজমুল ইসলাম, তানভীর হায়দার, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, আল আমিন, আবু হায়দার, শুভাশিস রায়, ইবাদত হোসেন, সাদমান ইসলাম।
অবশ্য একই মাঠে সৌম্যদের আগেই দুই দিনের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবির আরেকটি দল। এই দলের নেতৃত্বে আছেন সাব্বির রহমান। ১৪-১৫ অক্টোবর অনুষ্ঠেয় এই ম্যাচটি খেলবেন শাহরিয়ার নাফীস, সৌম্য, নাজমুল, মোসাদ্দেক, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।
হোক না এক ম্যাচের, নেতৃত্ব তো! দেখা যাক, সৌম্যর আত্মবিশ্বাস ফেরাতে তা কাজে লাগে কি না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে