,

প্রভাকে নিয়ে ঝামেলায় মোশাররফ

prova_mosarrafবিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের নাটক মানেই যেন বিনোদনে ভরপুর প্যাকেজ। পর্দায় এ অভিনেতার উপস্থিতিই যেন দর্শকদের হাসির খোরাক।

জনপ্রিয় এ অভিনেতাকে নিয়ে এবার ‘ঝামেলা আনলিমিটেড’ নামের নতুন একটি ধারাবাহিক শুরু করতে যাচ্ছেন নির্মাতা শামিম জামান। আহসান আলমগীরের রচনায় নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন সাদিয়া জাহান প্রভা।

মূলত শহরের একটি বাড়ির ঘটনাবলী নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকের কাহিনী। এতে দেখা যাবে, ঢাকা শহরে রহমান সাহেবের রয়েছে নিজস্ব দুইতলা বাড়ি। ওপর তলার পুরোটাতে নিজে থাকেন। আর নিচতলা ভাড়া দেন। গ্রামের বাড়ির লোকজন ঢাকায় এসে তার বাড়িতে আশ্রয় নেয়। তার কলিগদের মধ্যে কেউ বিপদে পড়লে তারাও এ বাড়িতে এসে আশ্রয় খুঁজে।

এতে রহমান সাহেব খুশি হলেও তার স্ত্রী শাহানা বিষয়টিকে একেবারেই যন্ত্রণা মনে করেন। কারণ যে লোকই এ বাড়িতে এসে আশ্রয় নেয়, সে এই বাড়ি আর ছেড়ে যেতে চায় না। এ ধরনের একটি কাহিনী নিয়েই নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ঝামেলা আনলিমিটেড।

এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গল্পের গাঁথুনি বেশ চমৎকার। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ প্রভা বলেন, ‘মোশাররফ ভাইয়ার সঙ্গে অভিনয় মানেই নতুন কিছু। আশা করছি দর্শকরাও নতুন কিছু দেখতে পাবেন।’ নাটকটি প্রতি বুধ থেকে শনিবার রাত ৯টা ৫০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা