বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ২ মাস বয়সেই ইনি চুলকুমার, বড় হলে কী হবেন?

235739unnatural-hairনিউজ ডেস্ক : পাড়ার লোক ‘বেবি বিয়ার’ বলে ডাকলেও তাতে এঁর কিস্যু যায় আসে না। কারণ, কোনো রকম বোঝার বয়স এঁর হয়নি। কিন্তু পাবলিক তাঁর চুল নিয়ে ঘাঁটাঘাঁটি করলে বেজায় বিরক্ত হন তিনি। কিন্তু এক্ষেত্রেও অর্থহীন ক্যাঁওম্যাও করার বাইরে তিনি কিছুই করতে পারেন না। কারণ তাঁর বয়স মাত্র ২ মাস।

যুক্তরাজ্যের ব্রাইটনের বাসিন্দা ৩২ বছরের চেলসি নুন তিন সন্তানের জননী। তাঁর কনিষ্ঠ সন্তান জুনিয়র কক্স-নুন ভূমিষ্ঠই হয় এক বিচিত্রদর্শন চুল নিয়ে। তার মাথা ভর্তি ঘন সোনালি চুল, সবটাই খাড়া। হঠাৎ দেখলে মনে হবে, পার্লারে গিয়ে দস্তুরমতো কসরৎ করা হয়েছে চুলে। এহেন অস্বাভাবিক কাণ্ড দেখে চেলসি ভয় পেয়ে যান। ডাক্তাররা তাঁকে জানান, কয়েকদিনের মধ্যেই এই চুল পড়ে যাবে। কিন্তু তার পরে ৯ সপ্তাহ অতিক্রান্ত। চুল পড়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। তার উপরে সে চুলের বাড়বৃদ্ধিও সাংঘাতিক। সবচেয়ে বিরক্তিকর ব্যাপার, বেবি কক্সের চুল দেখে তাতে হাত বোলানোর লোভ সামলাতে পারেন না বেশিরভাগ মানুষ। বার বার চুলে হাত দেয়াতে যারপরনাই বিব্রত বোধ করে কক্স। তবে মাঝে মাঝে যে তার এই চুল-সংক্রান্ত বিড়ম্বনাকে সে এনজয় করে না, তা-ও ঠিক নয়। মিচকে হাসি দিয়ে সেটা সে বুঝিয়েও দেয়।

আপাতত সোশ্যাল মিডিয়ায় কক্সের ছবি ভাইরাল। সে রীতিমতো সেলিব্রিটি!

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ