,

জেএমবির মূল অর্থদাতা আব্দুর রহমান নিহত

233510asuliyaনিজস্ব প্রতিবেদক : আশুলিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব- ৪। আজ শনিবার বিকেলে বাইপাইল গাজীরচট এলাকায় শাহীন মৃধার পঞ্চম তলা বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে আবদুর রহমান ওরফে নাজমুল হক ওরফে বাবু নামের এক জঙ্গি মারা গেছে।

আব্দুর রহমানের মৃত্যুর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন সাভারের সংসদ সদস্য ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ড. এনামুর রহমান।

আব্দুর রহমানকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির মূল অর্থদাতা বলছে র‍্যাব।

আব্দুর রহমানের দুই শিশু সন্তান ও ভবনটির এক কেয়ারটেকারকে আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের হেফাজতে নিয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, বেশ কিছু জিহাদি বই, দেশীয় অস্ত্র, উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ব্যাটারি ও ৩০ লাখ টাকা।

র‌্যাব-৪ এর একটি সূত্র জানিয়েছে, জঙ্গি আস্তানায় র‌্যাব এর অভিযানের মুখে ভবনটির পঞ্চম তলা থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় আব্দুর রহমান নামের এক জঙ্গিকে। পরে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে ভবনটি থেকে তরিকুলের স্ত্রী পরিচয়ে এক মহিলা ও দুই শিশু ও ভবনটির কেয়ারটেকার তরিকুলকে আটক করা হয়।

এঘটনায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি জানান, আহত জঙ্গিকে গত দুই বছর যাবৎ খুঁজে বেড়ালেও পাঁচ বার অবস্থান পরিবর্তন করায় তাকে আটক করা সম্ভব হচ্ছিলো না। তিনি র‌্যাবের তালিকাভুক্ত জঙ্গি।

এই তথ্য লেখা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। তবে র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত তথ্য জানাতে প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে