,

ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম রেলপথে বুলেট ট্রেন চালু করা হবে: রেলমন্ত্রী

222118rail_minister_kalerkantho_picঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম রেলপথে দ্রুত গতির বুলেট ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো.মুজিবুল হক মুজিব। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার রেলের উন্নয়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ক্রমান্বয়ে দেশের প্রতিটি জেলা রেলপথের আওতায় আনা হবে।’ আজ শনিবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিতে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় রেলমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট রেলের উন্নয়ন না করলেও রেলে আগুন দিয়ে ব্যাপক ক্ষতি করেছে।’

জঙ্গিবাদ প্রসঙ্গে বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে মুজিবুল হক বলেন, ‘জঙ্গিবাদ নির্মূলে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখা হবে।

তিনি আরও বলেন,‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে নির্বাচনী ওয়াদা পূরণ করে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে শুধু লুটপাট করে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মো.ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম ও পৌর মেয়র মিজানুর রহমান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা