,

কার জায়গায় খেলবেন নাসির ?

photo-1475934704-1আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রমাণিত হয়েছে, বাংলাদেশের শেষ দশ ওভারের ব্যাটিং খুব ভালো হচ্ছে না। তাই এখন ভালোভাবেই আলোচনায় এসেছে, ব্যাটিংয়ের নিচের সারিতে একজন ফিনিশারের খুবই ওভাব।

এই ফিনিশার হিসেবে যার নামটি আলোচনায় এসেছে বেশি আলোচনায় এসেছে, তিনি হচ্ছেন নাসির হোসেন। দলে থাকলেও এই অভিজ্ঞ অলরাউন্ডারের বেশ কিছুদিন হলো একাদশে জায়গা হচ্ছে না। তাই এখন প্রশ্ন উঠেছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দলে স্থান পাবেন তিনি?

শনিবার রাজধানীর এক হোটেলে নাসির প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, ‘কার জায়গায় খেলবেন নাসির? নাসিরকে খেলাতে হলে বাদ দিতে হবে মোশাররফ হোসেন রুবেলকে। একজন বাঁহাতি স্পিনারকে বাদ দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলা খুব একটা সহজ হবে না। যেখানে তাদের চারজন ডানহাতি হার্ডহিটার ব্যাটসম্যান রয়েছেন।’

নাসির দলে থাকলেও বেশ কিছুদিন ধরেই একাদশের বাইরে। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪৬ রানের দারুণ একটি ইনিংস খেলেও নির্বাচকদের আস্থা কুড়াতে পারেননি তিনি। তাই এখন প্রশ্ন উঠেছে, আর কত উপেক্ষিত থাকবেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা