বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় সুপ্রিম কোর্টের রায় : তিন তালাক প্রথার বিরুদ্ধে

indian_scবাবা-মায়ের থেকে ছেলেকে আলাদা করতে চাইলে স্ত্রী’কে ডিভোর্স দিতে পারবেন হাজব্যান্ড। শনিবার ভারতের সুপ্রিম কোর্টের হিন্দু বিবাহ আইনে এই বিধান জারি করা হয়। খবর ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর।
সুপ্রিম কোর্টের বিচারপতি অনিল দেব এবং নাগেশ্বর রায় বলেন, একজন নারী তার হাজব্যান্ডের পরিবারের একটি অংশ এবং তিনি কখোনোই শুধুমাত্র তার আয় একা ভোগ করার জন্য পরিবার থেকে আলাদা হওয়ার দাবি করতে পারেন না। যদি এটি করেন তাহলে হাজব্যান্ড স্ত্রী’র বিরুদ্ধে কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা করতে পারবেন।
বিচারপতি দেব তার রায়ে বলেন, পশ্চিমা সমাজের সাথে ভারতের ব্যাপক পার্থক্য আছে। আমাদের সংস্কৃতি এবং রীতি-নীতি বাবা-মাকে রেখে আলাদা বাস করাকে সমর্থন করে না। বাবা-মা তার সন্তানকে পড়ালেখা শেখান, বড় করেন, একসময় সন্তানই হয়ে ওঠেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। একসময় বাবা-মা বৃদ্ধ হয়ে যান এবং তাদের কোন আয়ের উৎস থাকে না। আর বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণ করা সন্তানের নৈতিক দায়িত্ব। বিয়ের পর শুধুমাত্র স্ত্রীর চাপের মুখে সন্তান তার বাবা-মাকে ত্যাগ করতে পারে না। কোর্ট জানায়, এটিই স্বাভাবিক রীতি যে স্ত্রী বিয়ের পর তার হাজব্যান্ডের পরিবারের সাথে থাকবে। কোন সুনির্দিষ্ট কারণ ছাড়া স্ত্রী কখোনোই তার হাজব্যান্ডের সাথে আলাদা বাস করতে পারেন না।
তিনি বলেন, অতীতে দেখা গিয়েছে, হাজব্যান্ড কে তার পরিবারের সাথে আলাদা করার জন্য স্ত্রী নানা রকম চাপ দিতে থাকেন । অনেক সময় আত্মহত্যার হুমকি দেন বা আত্মহত্যার চেষ্টা করেন সেক্ষেত্রে হাজব্যান্ডকে আইনি সমস্যায় পড়তে হয়। নিজের ক্যারিয়ার, সম্মান ও সামাজিক অনেক কিছু চিন্তা করে একসময় ব্যক্তিটি রাজি হয়ে যান। আর যাতে এই রকম ঘটনা না ঘটে তার জন্যই এই রায়ের বিধান করা হয়েছে।

তিন তালাক প্রথার বিরুদ্ধে মত দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সম্প্রতি দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মনিরপেক্ষ দেশে তিন তালাক প্রথার কোনো স্থান নেই।

দেশের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানদের বিবাহ, বিচ্ছেদ ও উত্তরাধিকারের বিষয়গুলো নিজস্ব দেওয়ানি বিধি অনুযায়ী সম্পাদনের জন্য সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। সম্প্রতি তিন তালাক প্রথার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সব মামলাগুলি একত্র করে শুনানি চালাচ্ছে। ফলে পারিবারিক বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত মুসলিম আইনে কতদূর পর্যন্ত হস্তক্ষেপ করা যেতে পারে, তা খতিয়ে দেখছেন আদালত।

মুসলিম সম্প্রদায়ের কয়েকজন নারী তিন তালাক প্রথার বিরুদ্ধে মামলা করেছেন। মামলাকারীরা সেখানে এই প্রথাকে সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যহীন বলে অভিযোগ করেছেন। আদালত এই ক্ষেত্রে সরকারকে ব্যাপক বিতর্কের আয়োজনের নির্দেশ দিয়েছে।

বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ‘তিন তালাক’ প্রথা বহাল রাখার ক্ষেত্রে ব্যাপক প্রশ্ন তুলে দেশটির অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড। তিন তালাক প্রথা নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে আপত্তি তোলা হলেও, দেশে মুসলিম সম্প্রদায়ের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী এই সংস্থা একটি নথিতে প্রথাটিকে যতদূর সম্ভব যুক্তিযুক্ত করার চেষ্টা করেছে।

বোর্ড দাবি করে যে, সুপ্রিম কোর্ট কখনই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না এবং সামাজিক সংস্কারের নামে পারিবারিক আইন নতুনভাবে লিখতে পারে না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ