,

ইংল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ৭ অক্টোবর থেকে ভারতের আহমেদাবাদে শুরু হয়েছে কাবাডি বিশ্বকাপ ২০১৬।‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ আজ তাদের প্রথম ম্যাচে মাঠে নামে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫২-১৮ পয়েন্ট ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলছে বাংলাদেশ কাবাডি দল। আর ইংল্যান্ড এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছে।

kabadi20161008205555

 

ইংল্যান্ডকে হারিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পয়েন্ট ৫। দক্ষিণ কোরিয়ারও পয়েন্ট ৫। তবে ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পাওয়ায় স্কোর পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা ও ইংল্যান্ড।বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে ১১ অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় ভারতের মুখোমুখি হবে। ১৩ অক্টোবর একই সময়ে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
১৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর ১৯ অক্টোবর শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা