,

সরাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে ইউনোও

1475928163976নিজস্ব প্রতিনিধি : সরাইল উচালিয়াপাড়া গ্রামে সার্বজনীন দূর্গাপূজা উপলক্ষ্যে ডাঃ আশিষ চক্রবর্তীর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর ব্যবস্থা করা হয়। ৮ ই অক্টোবর শনিবার স্বর্গীয় মাখন লাল চক্রবর্তীর বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর কাজ শুরু হয়। জানা যায়, সকাল ১০ টা হইতে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখেন। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। উচালিয়াপাড়ার সার্বজনীন দূর্গাপূজার ৭ম বর্ষ উপলক্ষ্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) এর সার্বিক সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আগত যে সকল ডাক্তারগণ ফ্রি সেবা দিচ্ছেন, ১. ডাঃ সৈয়দ নজরুল ইসলাম ( নবজাতক ও শিশু বিশেষজ্ঞ) ২. ডাঃ রেজওয়ানা সিদ্দিক (মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ) ৩. ডাঃ মাহমুদুল হাসান (নাক,কান ও গলা বিশেষজ্ঞ)। সরাইলের শতাধিক রোগী এই ফ্রি চিকিৎসা গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা