,

ফিলিস্তিনের ভুল স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টা হুসাম জমলত স্বীকার করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতি আদায় না করেই ইসরাইলকে স্বীকৃতি দেয়াটা ছিল আমাদের একটি ভুল।প্যালসাভাডটপিএস বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

image-1157

তিনি বলেন, দুটি বিষয় নিষ্পত্তি না হলে ভবিষ্যতে আমরা কোনো দ্বিপাক্ষিক বৈঠক কিংবা আন্তর্জাতিক ফোরামে যোগ দেবো না। প্রথমত, ১৯৬৭ সালের সীমান্ত মেনে নিতে হবে এবং দ্বিতীয়ত বসতি স্থাপন বন্ধ করতে হবে।

এদিকে ইসরাইলে এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির বেশিরভাগ মানুষ মনে করে, ইসরাইল-ফিলিস্তিন শান্তি কখনোই প্রতিষ্ঠিত হবে না।

একটি নিউজ ওয়েবসাইট পরিচালিত এ জরিপে ৬৪৬ জন অংশ নেয়। তাদের মধ্যে ইসরাইলি আরবরাও ছিল। জরিপে অংশগ্রহণকারীদের ৬৪% বলেছে, দুই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি আসা সম্ভব, তবে সেটা তারা দেখতে পাবেন বলে আশা করেন না।

জরিপে অংশগ্রহণকারীদের মাত্র চার ভাগ অবশ্য আশাবাদী যে, আগামী পাঁচ বছরের মধ্যে পরিস্থিতি ভালোর দিকে যেতে পারে। ২৪% অংশগ্রহণকারী মনে করেন, শান্তিচুক্তি সম্ভব, তবে তাতে পাঁচ বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। উত্তরদাতাদের আট শতাংশ কোনো মতামত দেয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা