,

মার্কিন সহায়তা চাই না: ম্যানিলা

 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতের্তে বলেছেন, ফিলিপাইনের মাদকবিরোধী অভিযানে আমেরিকা যদি নাখোশ হয়ে থাকে তবে তারা এবং ইউরোপীয় ইউনিয়ন ম্যানিলাকে দেয়া সহায়তা বাতিল করতে পারে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা ভিক্ষা করবে না ফিলিপাইন।

 

image-1166

ফিলিপাইনের চলমান মাদকবিরোধী অভিযানের বিষয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনার জবাবে এসব কথা বলেন দুতের্তে।প্রেসিডেন্টের এ বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী পারফেক্তো ইয়াসে বলেছেন, ফিলিপাইনকে আমেরিকার ওপর নির্ভরতার শিকল থেকে মুক্ত করতে চাইছেন প্রেসিডেন্ট দুতের্তে।

 

শুক্রবার ম্যানিলায় বিদেশি সাংবাদিক ফোরামের সঙ্গে কথা বলার সময়ে দুতের্তের ভূমিকাকে সমর্থন জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লোরেনজানা। তিনি পরিষ্কার ভাষায় বলেন, মার্কিন সহায়তা ছাড়াই বাঁচতে পারবে ফিলিপাইন।

উল্লেখ্য, এর আগে ফিলিপাইন থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দুতের্তে। এছাড়া আগামী বছর থেকে আমেরিকার সঙ্গে ফিলিপাইনের সেনাবাহিনী যৌথ মহড়া চালাবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে