,

রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ যুক্তরাষ্ট্রের

 

আন্তর্জাতিক ডেস্ক :আসন্ন নির্বাচনকে তরান্বিত করতে মার্কিন রাজনৈতিক সংস্থাগুলোর বিরুদ্ধে রাশিয়ার সর্বোচ্চ পর্যায় থেকে সাইবার হামলার নির্দেশ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং ডাইরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ আনা হয়।

image-1232

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ই-মেইল হাতিয়ে নেয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডের নির্দেশ যে রুশ সরকার দিয়েছে সে ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হয়েছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার লক্ষ্যে এই চুরি করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।

মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর বিবৃতিতে বলা হয়, বিষয়টির গুরুত্ব ও স্পর্শকাতরতার কথা বিবেচনা করে এই সিদ্ধান্তে নেয়া যায় যে, রাশিয়ার সর্বোচ্চ পর্যায় থেকে এ নির্দেশ দেয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এ অভিযোগকে নাকচ করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ অভিযোগকে বাজে কথা উল্লেখ করে বলেন, ‘আবার ভিত্তিহীন কথা বলেছে যুক্তরাষ্ট্র। প্রতিদিন আমাদের ই-মেইল এবং ওয়েবসাইটগুলোতে এরকম হামলা হাজার হাজার বার চালানো হয়।’

গত জুন মাসে আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কার্যনির্বাহী কমিটি বা ডিএনসি’র ওয়েবসাইট হ্যাক হয়। এর পরের মাসে অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকস ডিএনসি’র ২০ হাজার ই-মেইল প্রকাশ করে।

সেসময় ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন অভিযোগ করেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী করার লক্ষ্যে রাশিয়া ওই সাইবার হামলা চালয়েছে। তবে রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে