,

অতিরিক্ত কাজের চাপে ২০% জাপানির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে অতিরিক্ত কাজের চাপে প্রতি পাঁচজনে একজন অর্থাৎ ২০ শতাংশ কর্মী মারা যায়। দেশটিতে অতিরিক্ত কাজের যে সংস্কৃতি গড়ে উঠেছে সরকার তার ওপর নতুন জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতি বছর জাপানে অতিরিক্ত কাজের চাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ, হার্ট অ্যাটাক ও আত্মহত্যার ঘটনার খবর পাওয়া যায়। এছাড়াও অতিরিক্ত কাজের কারণে বিভিন্ন গুরুতর শারীরিক সমস্যা ও মামলার ঘটনাও ঘটে।

image-1244

অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর ওপর প্রথম শ্বেতপত্রের অংশ হিসেবে জরিপটি চালানো হয়। শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মন্ত্রিপরিষদ এটি প্রকাশের অনুমোদন দেয়।

২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারী পর্যন্ত ২২ দশমিক ৭ শতাংশ কোম্পানির ওপর জরিপটি চালানো হয়। এতে দেখা যায়, প্রতি মাসে এসব কোম্পানির কোনো কোনো কর্মী ৮০ ঘণ্টার বেশি অতিরিক্ত কাজ করে।

জরিপে দেখা যায়, জাপানি কর্মীদের মধ্যে আনুমানিক ২১ দশমিক ৩ শতাংশ গড়ে প্রতি সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় কাজ করে। যেখানে মার্কিন নাগরিকদের মধ্যে এ হার ১৬ দশমিক ৪ শতাংশ, ব্রিটিশ নাগরিকদের ১২ দশমিক ৫ শতাংশ ও ফরাসী নাগরিকদের ১০ দশমিক ৪ শতাংশ কর্মী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে