,

পুলিশের গুলিতে যুবকের মৃত্যু, উত্তাল কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক :নিরাপত্তা বাহিনীর গুলিতে এক যুবকের মৃত্যুর পর ফের উত্তাল হয়ে উঠেছে ভারতের জম্মু-কাশ্মীর। সহিংসতার আশঙ্কায় শুক্রবার রাত থেকেই শ্রীনগর, খান্যার, নওহাটা, রাইনাওয়ারি, মইসুমা, মহারাজগঞ্জ, সফাকাদল, বাতামাল্লুসহ একাধিক জায়গায় কার্ফু জারি করা হয়েছে। যেকোনো রকম মিছিলের ওপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

image-1225

জানা যায়, উত্তেজনা থামাতে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগরের সইদপোরা এলাকায় বিক্ষোভকারীদের ওপর পেলেট গান থেকে গুলি চালায় সেনাা। সেই গুলিতেই মারাত্মকভাবে আহত হয় জুনাইদ আহমেদ ভাট (১৩)। রাতেই তাকে ভর্তি করানো হয় শের-ই কাশ্মীর ইসন্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (এসকেআইএমএস)। শনিবার ভোরে তার মৃত্যু হয়।

এসকেআইএমএস হাসপাতালের এক চিকিৎসক জানান, জুনাইদ সাবডুরাল হিমেটোমা-মারাত্মক হেড ইনজুরিতে আক্রান্ত হয়েছিল এবং রাতের দিকেই তিনি মারা যান। তার ব্রেনে একাধিক পেলেট বিদ্ধ হয়েছিল।

এদিকে জুনাইদ আহমেদ ভাটের মৃত্যুর পরই কাশ্মীরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে হাসপাতাল থেকে জুনাইদের লাশ নিয়ে তার বাড়িতে নিয়ে আসার পরই সেখানে প্রায় শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। সরকারবিরোধী স্লোগান দেয়া হয় বলেও জানা যায়। জুনাইদের লাশ দাফন করতে নিয়ে যাওয়ার সময়ও উত্তেজনা ছড়ায়।

পুলিশ জানায়, সাইদপোরা এলাকায় বিক্ষোভ চরমে উঠলে বাধ্য হয়ে পেলেট বন্দুকের ব্যবহার করতে বাধ্য হয় নিরাপত্তা বাহিনী। কিন্তু মাথায় ও বুকে গুলি লাগায় আঘাত খুবই গুরুতর ছিল, স্বাভাবিকভাবেই তাকে বাঁচানো যায়নি। তবে বিক্ষোভের সঙ্গে জুনাইদেরে কোনো সম্পর্ক ছিল না বলেই প্রাথমিকভাবে জানা যায়।

গত ৮ জুলাই নিরপাত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি (২১) নিহত হওয়ার পর থেকে কাশ্মীরে টানা ৯১ দিন ধরে উত্তেজনা রয়েছে, ব্যহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। গত তিন মাসে সহিংসতায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯১ জনের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে