বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইমনের মাথা নষ্ট (ভিডিও)

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নির্মাতা পি এ কাজল নির্মাণ করেছেন ‘চোখের দেখা’ শিরোনামের চলচ্চিত্র। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও অহনা।

toppp1475914409

সিনেমাটি আগামী ১৪ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তিকে সামনে রেখে গতকাল শুক্রবার (৭ অক্টোবর) ইউটিউবে এ সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়েছে।

এতে দেখা যায়- শুরুতেই নায়ক সাইমন চোখ বাঁধা অবস্থায় টসের পয়সা ধরেন। এক ঝলক পর্দায় ভেসে ওঠে শতাব্দী ওয়াদুদের ভংকর লাল চোখ। চোখ বাঁধা সাইমনকে অ্যাকশন দৃশ্যেও দেখা যায়। এমনকি ক্রিকেট মাঠে ছক্কাও হাকান তিনি। হঠাৎ পর্দায় হাজির হন এক সময়ের সাড়া জাগানো নায়ক আলেকজান্ডার বো। কিছু দৃশ্যে, সাইমন-অহনাকে রোমান্স করতেও দেখা যায়।

এদিকে শতাব্দীর গুরু দক্ষিণায় খুশী নন সাইমন। তখন সাইমন বলেন, ‘না না না, আমার ত্রিশ লাখ টাকাই লাগব। নাহলে আমার মাথা নষ্ট। পুরাই আউলা-ঝাউলা।’ এরই মধ্যে প্রেমিক-প্রেমিকার দ্বন্দ্ব দেখা যায়। অহনা সাইমনের উদ্দেশ্যে বলেন, ‘এই পাপী শুনে রাখ- তোর এই ছলচাতুরী নাটক-সিনেমায় চলে। বাস্তবে নয়।’ শামস সুমন বন্দুক হাতে শতাব্দীকে শাসায়। তিনি বলেন, ‘স্যারের বিষয় নিয়ে বেশি নাক গলাবি না। যদি নাক গলাস, নাকে তুলা দিয়া জায়গা মতো শোয়ায়ে দিমু।’

কুশলী মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ সিনেমায় সাইমন-অহনা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, আলেকজান্ডার বো, শামস সুমনসহ আরো অনেকে। পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন পি এ কাজল।

আইটেম গানসহ এ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, সাবিনা ইয়াসমীন, কিশোর, কনা, পড়শী ও আরিফ।

https://youtu.be/2xwz-Wx5Ki4

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ