বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১ মিনিটে ১৮ বার পোশাক পরিবর্তন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ১ মিনিটে ১৮ বার পোশাক পরিবর্তন করে বিশ্ব রেকর্ড গড়লেন মালয়েশিয়ার দুই জাদুকর।১৮ বারের প্রতিবার পোশাক পরে খুলে ফেলে আবার নতুন পোশাকে দেখা যায়। ১ মিনিটের এই জাদুকরী আয়োজন উপভোগ করেন অসংখ্য মানুষ। অনলাইনে এর ভিডিও কয়েক লাখ বার দেখা হয়েছে।

dress1475906057

২৮ সেপ্টেম্বর চীনের উহানে একটি থিম পার্কে পোশাক পরিবর্তনের এ জাদু দেখান মালয়েশিয়ার জাদুকর অ্যাভেরি চিন ও সিলভিয়া লিম। একটি কালো বেষ্টনী ওঠানো-নামানোর মধ্য দিয়ে নতুন নতুন পোশাকে দেখা গেছে সিলভিয়া লিমকে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক চার্লস হর্টটন জানিয়েছেন, পোশাক পরিবর্তনে প্রয়োজনীয় সব নিয়ম মানা হয়েছে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো- পোশাক পরিবর্তনে প্রতিবার নতুন পোশাক এমনভাবে পরা থাকতে হবে, যেন আগের পোশাকের কোনো চিহ্ন না থাকে।

১৮ বার পোশাক পরিবর্তনের শেষবার একটি সাদা গাউন পরেন লিম। তাকে সাহায্য করেন অ্যাভেরি চিন। চীনের ভিডিও শেয়ারিং সাইট ইউকু এই অনুষ্ঠান সরাসরি প্রচার করে।

মাত্র কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ার জনপ্রিয় জাদুকর ভিভাস ম্যাজিক ১ মিনিটে ১৬ বার পোশাক পরিবর্তনের রেকর্ড গড়েন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সানওয়ে পিরামিডে এ রেকর্ড গড়েন তিনি। তবে এক্ষেত্রে এখন নতুন রেকর্ডের মালিক হলেন চিন ও লিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করার পর এ পর্যন্ত ১০ লাখের বেশি বার দেখা হয়েছে। এ ধরনের নৈপূণ্য দেখে অনলাইন দর্শকরা বিস্ময় প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান