,

সাব্বিরকে আউট করা সেই দুর্দান্ত ক্যাচের ভিডিও

স্পোর্টস ডেস্ক :তামিম ইকবাল আউট হওয়ার পর মাঠে নামেন সাব্বির রহমান। শুরু থেকেই তিনি মারমুখী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন।ক্রিজে এসে জ্যাক বলকে স্লিপ দিয়ে চার মেরে রানের খাতা খোলেন। ইমরুলের সঙ্গে দ্রুত রান তুলতে থাকেন সাব্বির। ১৪তম ওভারের পঞ্চম বলে আবারো জ্যাক বলকে মিড অন দিয়ে চার মারেন।

sabbir_catch-ok1475907896

পরের বলে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মারেন তিনি। গ্যালারিতে তীব্র উল্লাস। সবাই ধরেই নিয়েছিল ছক্কা হতে যাচ্ছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা ডেভিড উইলি লাফ দিয়ে দারুণ দক্ষতায় বলটি তালুবন্দি করে ফেলেন। সেটা অবশ্য কয়েকবারের প্রচেষ্টায় তিনি ধরেন।

বলটি ধরার সময় বাউন্ডারি রোপে তার পা লেগেছিল কিনা সেটা জানতে রিপ্লের দ্বারস্থ হতে হয় আম্পায়ারদের। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি ধরার ক্ষেত্রে তিনি বেশ কয়েকবার প্রচেষ্টা চালালেও তার পা বাউন্ডারি রোপে লাগেনি।

সাব্বির রহমান অবিশ্বাস্যভাবে আউট হয়ে যান। ১১ বলে ৩ চারের সমন্বয়ে ১৮ রান করেন তিনি।

ইংল্যান্ডের দেওয়া ৩১০ রানের লক্ষ্য তাড়া করে শেষ মুহূর্তে বাংলাদেশ হেরে যায় মাত্র ২১ রানে।

 

https://youtu.be/Ns_780ryX7M

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা