,

যেসব কারণে হারলো বাংলাদেশ

image-2261স্পোর্টস ডেস্ক : শেষ ৫৪ বলে জেতার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিলো ৪৫ রান। হাতে ছয়টি উইকেট। অথচ এই ম্যাচ হেরে গেল বাংলাদেশ! শেষ ছয় উইকেট পড়লো ১৭ রানে! অনেকের কাছে হয়তো এটি অবিশ্বাস্যই মনে হচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গতকাল জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হেরে গেছে বাংলাদেশ। তবে, কঠিন ম্যাচটি এত সহজ করে হেরে গেল টাইগাররা!

গতকাল ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল সাকিবের আউটটা। সাকিব আউট হওয়ার পরপরই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। যার ফলে, ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

গত কয়েকটি ম্যাচে টাইগারদের শেষ ১০ ওভার মোটেও ভালো হচ্ছে না। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা একদমই সুবিধা করতে পারছেন না। গতকালও তাই হয়েছে। অথচ এই জায়গাতে দারুণ করেছে ইংল্যান্ড।

তাছাড়া গতকাল ইংল্যান্ড ইনিংসে কয়েকটি ক্যাচ মিস করেছে বাংলাদেশ। তা না হলে হয়তো ইংল্যান্ডের রান আরও কিছুটা কম হতো।

গতকাল ৩১তম ওভারে তাসকিন আহমেদের বলে বেন স্টোকসের ক্যাচ মিস করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩২তম ওভারে মাশরাফির বলে ওই স্টোকসের একেবারে সহজ ক্যাচ মিস করেন মোশাররফ হোসেন রুবেল। ৩৭তম ওভারে ক্যাচ মিস করায় বেঁচে যান বেন ডাকেট।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। পরে ৪৭.৫ ওভারে ২৮৮ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে