,

ব্রাহ্মণবাড়িয়ায় সৈয়দ শামসুল হককে স্মরণ

b-baria-bg20161007182942আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গান, কবিতা ও আলোচনার মাধ্যমে সব্যসাচী লেখক ও বিশিষ্ট কবি সৈয়দ শামসুল হককে স্মরণ করা হয়েছে। শুক্রবার (০৭ অক্টোবর) বিকেলে শহরের প্রেসক্লাব মিলনায়তনে তিতাস আবৃত্তি সংগঠন এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশবরেণ্য কবি আসাদ চৌধুরী স্মরণ সভার উদ্বোধন করেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় আলোচনা ও আবৃত্তিতে অংশ নেন- দেশবরেণ্য কবি জয়দুল হোসেন, বাচিকশিল্পী ডালিয়া আহমেদ, পারভেজ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত,  ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন ও সমন্বয়ক রোকেয়া দস্তগীর প্রমুখ। স্মরণ সভায় কবি সৈয়দ শামসুল হকের দু’টি কবিতা সমবেত আবৃত্তি করে সংগঠনের শিশু শিল্পীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা