,

পূজায় খুব সুন্দর সুন্দর ছেলেদের দেখতে পেতাম

13বিনোদন ডেস্ক : যৌথ পরিবারে বড় হয়েছি। পুজার সময় সব আত্মীয়-স্বজন আমাদের বাড়ি আসত। ছোটবেলায় এমন কোনো দুষ্টুমি নেই যা করিনি। একসঙ্গে শপিং করেছি, ঘুরেছি। আমি সেন্ট্রাল ক্যালকাটার মেয়ে। তাই সাউথের পূজা দেখতে আসতাম। ছোটবেলার অনেক মজার ঘটনা রয়েছে। তার মধ্যে একটি ঘটনা এখনো খুব মনে পড়ে।

আমি তখন ক্লাস নাইনে পড়ি। তখন পূজার সময় বালিগঞ্জ গেলে খুব সুন্দর সুন্দর ছেলেদের দেখতে পেতাম। তাদের ড্রেসিং সেন্স আমার দেখতে খুব ভালো লাগত। আমি হারিয়ে যাব বলে- আমাকে সবাই ব্যারিকেড করে পূজা মণ্ডপে নিয়ে যেত। আমার সঙ্গে মা, মামা, মাসি, বাবা সবাই থাকত। সেবার এটি মজার ঘটনা ঘটেছিল- আমি হাঁটছিলাম তখন একটি চিরকুট পেয়েছিলাম। চিরকুটে একটা ফোন নাম্বার লেখা ছিল। লেখাটি আমি মুখস্থ করতে চেয়েছিলাম এমন সময় চিরকুটটি আমার হাত থেকে মেসো নিয়ে যায়। বিষয়টি এখনো মনে পড়লে ভালো লাগে।

পূজাতে কলকাতার বাইরে খুব প্রয়োজন না হলে যাই না। সাধারণত পূজায় আমি কলকাতায় থাকি। এবারও কলকাতায় থাকছি। এখানে ঘুরব, ফিরব, খাব। এ সময় বন্ধুরাও চলে আসে কলকাতায়। পরিবারের সবাই থাকে। প্রচুর আড্ডা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা