,

হাইতিতে নিহতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে (ভিডিও)

91553783_a9479503-bfab-4d4a-91c9-8ac1d4ace83c-1-550x309-1-550x309আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় দেশ হাইতি, কিউবা ও ডমিনিকান রিপাবলিকে আছড়ে পড়া শক্তিশালী হারিকেন ‘ম্যাথিউ’র তা-বে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। এ হারিকেনের আঘাতে শুধু হাইতিতেই মৃতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে বলে সংশ্লিষ্টদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার আছড়ে পড়া এ ঝড়ের কারণে দেশটির প্রধান শহর জেরেমির প্রায় ৮০ শতাংশ ভবন ধসে পরেছে এবং সুদ প্রদেশে ৩০ হাজার ভবন ধ্বংস হয়েছে।
ওই অঞ্চলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি এখন যুক্তরাষ্ট্রের বাহামা ও ফ্লোরিডা উপকূলের দিকে সরে যাচ্ছে। ম্যাথিউয়ের প্রভাবে যুক্তরাষ্ট্রেও ১৫ লাখের বেশি মানুষ ঘর ছেড়েছেন।
হাইতির দক্ষিণের শহর হারিকেনের আঘাতে বিচ্ছিন্নহারিকেন ম্যাথিউ মঙ্গলবার ক্যারিবীয় সাগর থেকে উৎপত্তি হয়ে সরে গিয়ে হাইতি ও ডমিনিকান রিপাবলিকে সজোরে আঘাত করে। এটি বর্তমানে বাহামার দিকে সরে যাচ্ছে। ঝড়টিকে ক্যারিবীয় অঞ্চলে গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় হিসেবে অভিহিত করা হচ্ছে। এর প্রভাবে বাহামা ও ফ্লোরিডা উপকূলেও ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এ মুহূর্তে তীব্রতা অনুযায়ী ঝড়টিকে ‘ক্যাটাগরি ৩’ বলে উল্লেখ করা হয়েছে।
হাইতিতে ম্যাথিউয়ের আঘাতঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাত নিয়ে হারিকেনটি বৃহস্পতিবার হাইতিতে আঘাত হানে। এ মুহূর্তে ঝড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১৯৩ কিলোমিটার।
সংঘটিত ক্ষয়ক্ষতির জন্য দেশটির বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে। ম্যাথিও’র প্রভাবে হাইতিতে প্রবল বৃষ্টিপাত ও প্রলয়ঙ্কারী বাতাস বয়ে যাচ্ছে। এতে উত্তর আমেররিকার দরিদ্রতম দেশটির অবর্ণনীয় ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: বিডিনিউজ২৪

https://www.youtube.com/watch?time_continue=10&v=BPjSGFGPPAo

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা