,

গোয়ার ফ্ল্যাটে তরুণীর নগ্ন দেহ, সন্দেহ ধর্ষণ করে খুন

012557goa-perfumer_ডেস্ক রিপোর্ট : গোয়ার প্রখ্যাত সুগন্ধী ব্যবসায়ী, বছর ৩৯-এর তরুণী মনিকা ঘুরডের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার গোয়ার সঙ্গলদার ফ্ল্যাট থেকে মনিকার দেহ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধারের সময় মনিকার পরনে এক টুকরো কাপড়ও ছিল না। সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেহটি বিছানায় পড়েছিল। হাত-পা ছিল খাটের সঙ্গে বাঁধা। তবে তাঁকে বেঁধে ফেলার আগে অপরাধীদের সঙ্গে যে মনিকার ধস্তাধস্তি হয়েছিল, সে প্রমাণ পুলিশ পেয়েছে। গলায় একটি দাগও রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের মনে হয়েছে, গোয়ার এই সুগন্ধী ব্যবসায়ীকে শ্বাসরোধ করে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল।

ঘটনার তদন্তকারী অফিসার রাজেশ কুমার জানিয়েছেন, কেলাংগুটে বিচ থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে মনিকার ফ্ল্যাট। তিন রুমের ফ্ল্যাটে একাই তিনি থাকতেন। বৃহস্পতিবার রাতে খুন করা হয়েছে গোয়ার এই সুগন্ধী ব্যবসায়ীকে। কিন্তু খুনের মোটিভ সম্পর্কে পুলিশ নিশ্চিত নয়। তাঁর ফ্ল্যাট থেকে কিছু খোয়া গেছে কি না, পুলিশ তা জানতে পারেনি।

ফ্ল্যাটের দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করা হলেও, খুন সংক্রান্ত কোনো সূত্র পুলিশ পায়নি। মনিকার ফ্ল্যাটে কে বা কারা এসেছিল, দারোয়ানের তা চোখে পড়েনি। তবে, সন্দেহভাজন কয়েক জনকে পুলিশ এ পর্যন্ত জেরা করেছে। কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি।সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা