,

নিজে শাড়ি পছন্দ করতে পারি না : কোয়েল

photo-1475845063বিনোদন ডেস্ক : দুর্গাপূজার শুরু। আজ মহাষষ্ঠী। ষষ্ঠী থেকেই পুজোর আনন্দে গা ভাসিয়েছে শহর কলকাতা। আমজনতার পাশাপাশি পুজোর দিনগুলোতে আনন্দে শরিক হতে সেজে উঠেছেন টলিউডি সেলেবরাও। পুজোর চারদিন ঘোরাঘুরি, সাজ-পোশাক, খাওয়াদাওয়া নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গেছে এখন থেকেই।

পুজোর আনন্দে গা ভাসাতে তৈরি টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকও। নিজেদের বাড়ি অর্থাৎ কলকাতার ভবানীপুরের মল্লিকবাড়িতে সুপ্রাচীন দুর্গাপূজার আড়ম্বর জোর কদমে শুরু হয়ে গেছে। তার আগে সংবাদমাধ্যমের কাছে এক ঝলক ধরা দিয়ে কোয়েল বললেন, ‘সব মেয়ের মতো শাড়ির প্রতি আমারও দুর্বলতা রয়েছে। বিশেষ করে পুজোর সময় শাড়ি চাইই-চাই। তবে এ ক্ষেত্রে জানিয়ে রাখি, আমি নিজে কিন্তু শাড়ি পছন্দ করতে পারি না। এখনো শাড়ি বাছাই করার বেলায় মুশকিল আসান করে দেন আমার মা। মা আমার জন্য শাড়ি পছন্দ করে দেন। তাঁতের শাড়িই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কখনই বেশি জমকালো শাড়ি পরতে ভালো লাগে না আমার।’

পূজার চারদিন সাজ পোশাক নিয়ে নিজের পছন্দের কথা জানাতে গিয়ে কোয়েল বললের, ‘ষষ্ঠীর দিন আমার পছন্দ কোনো হালকা রঙের শাড়ি। সপ্তমীর দিন সিল্ক। আর অষ্টমীর দিন সবচেয়ে সেরা শাড়িটি তুলে রাখি পরার জন্য। অষ্টমীতে শাড়ি পরে অঞ্জলি দেওয়াটা মাস্ট। তাই অষ্টমীতে সাবেকি সাজ আর সঙ্গে ট্রাডিশনাল শাড়ি।’

নবমীতে অফবিট শাড়ি পরতে পছন্দ করেন কোয়েল। এ ক্ষেত্রে তাঁর কথা, ‘নবমী মানেই পুজো প্রায় শেষ। তাই ওইদিন অফবিট যে কোনো কিছু চলতে পারে। আর দশমী মানেই দুর্গা মায়ের বিদায় বেলা। তাই মন ভারাক্রান্ত থাকে। ফলে ওই দিন ক্যাজুয়াল ড্রেসই আমার পছন্দ।’

এ বছরও অন্যান্যবারের মতো বাড়ির পূজা নিয়েই মেতে থাকবেন কোয়েল। বললেন, ‘পুজোতে বাড়িতে দেশ-বিদেশ থেকে আত্মীয়স্বজনরা আসবেন। তাই হৈ হৈ করে কেটে যাবে পুজোর কটা দিন। সেই সঙ্গে পুজোতে অঞ্জলি দেওয়া, ফল কাটা, প্রসাদ বিতরণ—এসব তো থাকবেই।’

অন্যান্যবারের মতো এ বছর পূজায় কোয়েলের ছবি রিলিজের টেনশন নেই। এ কারণে অনেকটাই চাপমুক্ত তিনি। বললেন, ‘বেশ কিছুদিন পর একটা লম্বা ব্রেক পেয়েছি। ফলে এবার পুজোতে মেজাজটাও বেশ ফুরফুরে। ছবি মুক্তির চাপা টেনশন নেই পুজোতে। অনেক রিলাক্সড রয়েছি। খাওয়া-দাওয়া নিয়ে এই কদিন নো কমপ্রোমাইজ। পুজোতে নো ডায়েটিং। অবশ্য পুজোর কদিন আমাদের বাড়িতে পুজোর কারণে আমিষ ঢোকে না। তাই বলে মোটেই আক্ষেপ নেই। নিরামিষ খাবারেই চলবে ফুলটুস আনন্দ। এ বছর পুজোতে আমার ছবি রিলিজ নেই বলে মন খারাপ করে বসে নেই আমি। ছুটিটা চুটিয়ে উপভোগ করতে চাই। পরিবারের সবার সঙ্গে চুটিয়ে এবার পুজোটা উপভোগ করব।’ এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে