,

অতিরিক্ত ঘুম মৃত্যুর ঝুঁকি বাড়ায়!

28564-boroঅনলাইন ডেস্ক : সুস্থ থাকার জন্য মানসম্মত পর্যাপ্ত ঘুম প্রয়োজন। কিন্তু ভালো জিনিসও অতিরিক্ত হওয়া ভালো নয়। দিনে ১০ ঘন্টার বেশি ঘুমালে এর অনেক পার্শ্ব প্রতিক্রয়া দেখা দেয়। প্রয়োজন অতিরিক্ত ঘুমালে আপনি যে স্বাস্থ্য সমস্যাগুলোর সম্মুখীন হতে পারেন সেগুলোর বিষয়েই জেনে নিব এই ফিচারে।

১। কার্ডিওভাস্কুলার ডিজিজঃ-
আমেরিকান একাডেমী অফ স্লিপ মেডিসিন নামক জার্নালে প্রকাশিত প্রতিবেদনে অনেক বেশি ঘুমানোর সাথে কার্ডিওভাস্কুলার ডিজঅর্ডার এর মত দীর্ঘমেয়াদী রোগ হওয়ার ঝুঁকি আছে বলে জানানো হয়। গবেষণা মতে যে সকল নারীরা দৈনিক ৯-১১ ঘন্টা ঘুমান তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা ৩৮% বৃদ্ধি পায়।

২। স্থূলতাঃ-
অনেক বেশি ঘুমানোর অর্থ কম ব্যায়াম করা। আর এর ফলে ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আপনি যত বেশি ঘুমাবেন তত কম নড়াচড়া করবেন বলে আপনার শরীরের ক্যালরিও খরচ হবে কম।

৩। পিঠে ব্যথাঃ-
আপনি যদি অনেক বেশি ঘুমান তাহলে আপনার পিঠে অনেক বেশি চাপ পড়ে। এজন্যই দীর্ঘ ঘুম থেকে জাগার পর আপনার পিঠ শক্ত হওয়ার অনুভূতি পান। যদি আপনার ইতিমধ্যেই দীর্ঘমেয়াদী পিঠে ব্যথার সমস্যা থাকে তাহলে অধিক ঘুমের কারণে আপনার সমস্যাটি বৃদ্ধি পাবে।

৪। ডায়াবেটিসঃ-
অতিরিক্ত ঘুমের কারণে আপনার রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে। PLoS নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানা যায় যে, যারা পর্যাপ্ত ঘুমান তাদের চেয়ে যারা নিয়মিত ৯ ঘন্টার বেশি ঘুমান তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে।

৫। মস্তিষ্ক ঝাপসা হয়ে আসবেঃ-
আমেরিকান জেরিয়াট্রিক্স সোসাইটি নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের মতে, “নিয়মিত অত্যধিক ঘুম আপনার মস্তিষ্কের বয়স ২ বছর বৃদ্ধি করে দেয় যার ফলে দৈনন্দিন কাজ করতেই আপনার সমস্যা দেখা দেয়”।

৬। তাড়াতাড়ি মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়ঃ-
এটি ভয়ঙ্কর তথ্য হলেও সত্যি। গবেষণায় জানা যায় যে, যারা বেশি ঘুমান তাদের অকাল মৃত্যুর সম্ভাবনা বেশি। এর সঠিক কারণ জানা যায়নি। সম্ভবত ইনফ্লামেশন এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা