বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বোচ্চ আয়ু ১১৫ টপকাবে না, দাবি গবেষণায়

maximuনিউজ ডেস্ক : ৪ আগস্ট, ১৯৯৭৷ ফ্রান্সের এক নার্সিংহোমে মারা যান জনৈকা জিয়েন ক্যালমেন্ট৷ খবর এটা নয়৷ ৯৭ ক্যালমেন্ট যখন মারা যান তখন তাঁর বয়স ছিল ১২২ বছর! ছাপার ভুল নয়! প্রায় সোয়া একশ’ বছর পৃথিবীতে টিকে ছিলেন ক্যালমেন্ট।

সাম্প্রতিক এক গবেষণা বলছে ক্যালমেন্ট ৭ বছর বাড়তি বেঁচেছিলেন৷ সেটা কী রকম? জ্যান ভিজ ও তাঁর দুই সহযোগী পরীক্ষা-নিরীক্ষা করে বলছেন, ‘একজন মানুষের আয়ু বেশি হতেই পারে৷ কিন্তু কোনও মতেই তা ১১৫ টপকাবে না৷’ ক্যালমেন্টের ১১২-কে ব্যতিক্রম বলছেন ভিজ৷ সহজ করে বললে, স্কুলের পরীক্ষা যেমন ১০০ নম্বরের হয় এবং তাতে সর্বোচ্চ একজন ১০০-ই পেতে পারে তার বেশি নয়, তেমনি একজন সর্বোচ্চ ১১৫ বছরই বাঁচবেন৷

ভিজ ও তাঁর দুই সহযোগী জিয়াও ডং এবং ব্র্যান্ডন মিলহল্যান্ডের এই গবেষণা ‘নেচার’ পত্রিকায় ঘটা করে ছাপা হয়েছে৷ এরপরেই গবেষক মহল আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছে৷ কেউ ভিজের গবেষণাকে হাস্যকর বলছেন, কারো মত সঠিক ব্যাখ্যাই দিয়েছেন ভিজ৷

‘ভিজকে আমি পূর্ণ সমর্থন করি৷ মানুষের আয়ুরও একটা সর্বোচ্চ সীমা তৈরি হচ্ছে৷ আমিও এ নিয়ে কাজ করছি৷ আমারও গবেষণায় একই তথ্য উঠে এসেছে,’ বলছেন ইলিনয়-এর প্রফেসার এস জে ওলশ্যাঙ্কি৷

তবে ভিজের ওপর খড়্গহস্ত জেমস ভপেল৷ ম্যাক্স-প্ল্যান্ক ওডেন্স সেন্টারের ডিরেক্টর ভপেল৷ বার্ধক্যের ওপর কাজ করছেন তিনি৷ ভপেলের স্পষ্ট কথা, ‘এমন আজগুবি কথা কেন যে লোকে বলে বেড়ায় বুঝি না৷ আরও অবাক লাগে যখন দেখি এইসব ছাইপাঁশ নামকরা পত্রিকায় ছেপে বেরোচ্ছে৷’

ভপেলের পরিস্কার কথা কিছু বিজ্ঞানী বার বার এক ভুল করে যাচ্ছেন৷ এমনিতে মানুষের গড় আয়ু দিনদিন বাড়ছে৷ যেমন ১৯০০ সালে মার্কিন মুলুকে যাঁরা জন্মেছিলেন তাঁদের গড় আয়ু ৫০-ও টপকায়নি৷ আর এখন যাঁরা আমেরিকায় জন্মাচ্ছেন তাঁদের পরমায়ুর গড় ৮০ ছুঁইছুঁই৷ এ বিষয়ে জাপান সবচেয়ে আগে৷ জাপানিদের গড় আয়ু ৮৩ বছর৷

তবে বয়সের নির্দিষ্ট সীমারেখা নিয়ে বিরোধ থাকলেও, অনেকেই বলছেন এতদিন বাঁচার প্রয়োজন কী?

‘যতদিন বাঁচুন, অথর্ব নয় সুস্থ হয়ে বাঁচুন’- বলছেন গবেষকরাই৷ কিন্ত্ত গড় আয়ু বাড়ার কারণ কী? গবেষণা বলছে ধূমপান বিরাট পরিমাণে কমেছে৷ সেইসঙ্গে মানুষ খাবার-দাবারের ব্যাপারে সচেতনতা বেড়েছে৷ আর জীবনদায়ী ওষুধ তো রয়েছেই৷

তবে গড় আয়ু বাড়লেও অন্য একটি লক্ষণ চোখে পড়েছে ভিজের৷ সেটা কী রকম?

গড় আয়ু যেমন বেড়েছে তেমন সর্বোচ্চ আয়ুর রেকর্ডও পাল্লা দিয়ে বেড়েছে৷ যেমন ১৯৬৮ সালে সর্বোচ্চ আয়ুর মানুষটির বয়স ছিল ১০১৷ ১৯৯০-এ তা বেড়ে হয় ১১০ বছর৷ কিন্ত্ত সর্বোচ্চ আয়ু এবার নিম্নগামী৷ শুধু সর্বোচ্চ নয়, তার পরের দ্বিতীয়-তৃতীয়-চতুর্থ সবারই সর্বোচ্চর সীমায় ভাটা পড়েছে৷ পুরনো দস্তাবেজ ঘেঁটে ভিজের বক্তব্য এখন ১১৫-র বেশি বাঁচা সম্ভব নয়৷ যদি ইতিউতি কোথাও তেমন ঘটে, তা ব্যতিক্রম হিসেবেই ধরতে হবে৷ সর্বোচ্চ আয়ুতে বেড়ি পড়ানোর এই চেষ্টায় অবশ্য বেজায় চটেছেন বিজ্ঞানীদের একটা বড় অংশ৷ সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু