,

ফিল্ডিংয়েই পরাজয়ের মূল কারণ বললেছন মাশরাফি

253136স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতেও চোখের সামনে দিয়ে মিলিয়ে গেল জয়ের আশা। শেষ দশ ওভারের সেই পুরোনো রোগেই ভুগল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও বাংলাদেশকে আসল বিপদে তো ফেলেছে দলের ফিল্ডিং। ম্যাচ শেষেও হতাশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে শোনা গেল সেই দুঃখটা।

প্রথমে ব্যাট করে ৩০৯ রানে পাহাড় গড়েছে ইংল্যান্ড। ১০১ রান করে দলকে পথ দেখিয়েছেন বেন স্টোকস। কিন্তু ১০১ রানের ইনিংসটা ৬৯ রানেই থামতে পারত যদি মাহমুদউল্লাহ সহজ ক্যাচটি ধরতে পারতেন। পরের ওভারেও তাঁকে ফেরাতে পারত বাংলাদেশ। কিন্তু এবার স্টোকসের ক্যাচ ছাড়ছেন মোশাররফ হোসেন। অন্য প্রান্তে থাকা বেন ডাকেটের ক্যাচও ফেলেছে বাংলাদেশ। আর একের পর এক মিস ফিল্ডিং তো ছিলই। ম্যাচ হারার পর মাশরাফিও বললেন ফিল্ডিংয়ের কথা, ‘সহজ একটা ম্যাচ হওয়ার কথা ছিল। ৩০৯ রান তাড়া করা সব সময়ই কঠিন কিন্তু এটা ভালো উইকেট ছিল। একপর্যায়ে তো ৫২ বলে ৩৯ রান প্রয়োজন ছিল। ইমরুল দারুণ খেলেছে। ক্যাচ ফসকানোর মূল্যই দিয়েছি আমরা।

স্টোকস ভালো খেলেছে। ওদের স্কোর ২৮০ হতে পারত। তাহলে ম্যাচের গল্পটা অন্যরকম হতে পারত।’
সিরিজের প্রথম ম্যাচেই প্রায় নিশ্চিত জয়টি রূপ নিল। সে হতাশা কাটিয়ে পরের ম্যাচের আশা খুঁজে নিচ্ছেন মাশরাফি। তাঁকে সে আশা দিচ্ছেন অসাধারণ এক সেঞ্চুরি করা ইমরুল, ‘ইমরুল খুবই ভালো খেলছে। পর পর দুটি সেঞ্চুরি (প্রস্তুতি ম্যাচ সহ), আশা করি সে এটা করে যাবে।’ সে আশাতেই বসতি গড়বে বাংলাদেশের সমর্থকেরা। সঙ্গে একটা প্রার্থনাও, পরের ম্যাচে যেন শুধু ইমরুলের প্রশংসা করেই থামতে না হয় অধিনায়ককে!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা