,

ইমরুল এর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

 

 

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের ১৩তম ওয়ানডে ফিফটি তুলে নিয়েছেন ইমরুল কায়েস।

imrul-thereport24_34361

সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের দেওয়া ৩১০ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: ২১ ওভার শেষে বাংলাদেশ ১২৩/২।

ব্যাট করছেন ইমরুল কায়েস (৫৯) ও মাহমুদউল্লাহ (২২)।

ফিরে গেছেন সাব্বির রহমান (১৮), তামিম ইকবাল (১৭)।

প্রস্তুতি ম্যাচে করেছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ওয়ানডেতে ফিরে শুরুটাও দারুণ করেন ইমরুল কায়েস। বাঁহাতি ব্যাটসম্যান রানের খাতাই খোলেন ছক্কা হাঁকিয়ে। ক্রিস ওকসের করা ইনিংসের তৃতীয় বলটি দারুণ ফ্লিকে গ্যালারিতে নিয়ে ফেলেন। ওই ওভারের শেষ বলে মারেন চার। ৩১০ রান তাড়া করতে নামা বাংলাদেশ প্রথম ওভারে তোলে ১১।

ইনিংসের অষ্টম ওভারে ডেভিড উইলির তৃতীয় বলটিও ডিপ মিডউইকেটের ওপর দিয়ে আছড়ে ফেলেন ইমরুল। এই ওভারের শেষ বলে তামিম হাঁকান চার। তখন ৮ ওভারে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৪২।

বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন অভিষিক্ত জ্যাক বল। ইনিংসের দশম ও তার প্রথম ওভারের পঞ্চম বলে জেমস ভিন্সকে ক্যাচ দিয়ে ফেরেন তামিম ইকবাল (৩১ বলে ১৭)। উদ্বোধনী জুটিতে আসে ৪৬ রান। ওভারের শেষ বলে চার মেরে রানের খাতা খোলেন তিন নম্বরে নামা সাব্বির রহমান।

ইমরুলকে যোগ্য সঙ্গ দিয়ে দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন সাব্বির। কিন্তু বলের ওভারে উইলির দুর্দান্ত এক ক্যাচে বিদায় নিতে হয় তাকে। আগের বলেই মিডঅন দিয়ে দর্শনীয় একটি চার মেরেছিলেন। পরের বলটি তুলে মেরেছিলেন ডিপ মিডউইকেটের ওপর দিয়ে। ছক্কাই হতে পারতো। ক্যাচ ধরে বাউন্ডারির দিকে চলে যাচ্ছিলেন ফিল্ডার উইলি। তবে শেষ মুহূর্তে বল বাতাসে ভাসিয়ে বাউন্ডারি লাইনের বাইরে এক পা ফেলে আবার ভেতরে এসে ক্যাচটি ধরেন তিনি। ১১ বলে ৩ চারে ১৮ রান করেন সাব্বির।

এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে বেন স্টোকসের সেঞ্চুরি, বেন ডাকেট আর জস বাটলারের ফিফটিতে ৮ উইকেটে ৩০৯ রান করে ইংলিশরা।

১০০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০১ রান করেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা স্টোকস। ৩৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন অধিনায়ক বাটলার। অভিষিক্ত ডাকেটের ব্যাট থেকে আসে ৬০ রান।

বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, সাকিব আল হাসান নেন ২টি করে উইকেট। মাশরাফি ১০ ওভারে রান দিয়েছেন ৫২, শফিউল ৯ ওভারে ৫৯, সাকিব ১০ ওভারে ৫৯।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে