,

প্রেমিকের সঙ্গে নাইট ক্লাবে সোনাক্ষী!

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং বান্টি সাজদেবের প্রেমের গুঞ্জন নতুন নয়। একসঙ্গে খুব একটা দেখাও যায় না তাদের।তবে গতকাল বৃহস্পতিবার রাতে মু্ম্বাইয়ের ‘ট্রিওলজি’ নাইট ক্লাব এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই বান্টিকে নিয়ে হাজির হয়েছিলেন সোনাক্ষী। এ অভিনেত্রী ছাড়াও সেখানে আমন্ত্রণ জানানো হয় বলিউডের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে।

 

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সোনাক্ষী তার জুহুর বাড়ি থেকে রাত ১০টা নাগাদ বের হয়। এরপর তিনি সোজা বান্টির বাড়িতে যান। তারপর দুজন মিলে সোনাক্ষীর গাড়িতে করে নাইট ক্লাবের অনুষ্ঠানে যোগ দেন।

বান্টি সম্পর্কে অভিনেতা সোহেল খানের শ্যালক। সোনাক্ষী এবং বান্টির প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১২ সালে। ওই সময় এ অভিনেত্রীর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি দেখত বান্টি। এর আগে সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গেও বান্টির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তিনি ক্রিকেটার বিরাট কোহলি, শেখর ধাওয়ান এবং রোহিত শর্মার ম্যানেজার হিসেবে কাজ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা