,

টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড (সরাসরি দেখুন)

14470467-450x300স্পোর্টস রিপোর্টার : সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ফলে শুরুতে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আড়াইটায়।
এখন পর্যন্ত দুই দল ১৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৩টি আর ইংল্যান্ড জিতেছে ১৩টি ম্যাচ। তবে সর্বশেষ ৫ ম্যাচের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে তিনটিতে আর বাকি দুটি ইংল্যান্ড। বিশেষ করে সর্বশেষ দুইবার মুখোমুখিতে জয়ী বাংলাদেশ। সবমিলিয়ে তাই আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামছে টাইগাররা।
প্রথমটির মতো আগামী ৯ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হবে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। এরপর দুই দল অংশ নেবে টেস্ট সিরিজে।
১৪-১৫ ও ১৬-১৭ অক্টোবর চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়ামে দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। ২০ অক্টোবর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৮ অক্টোবর ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা