,

গাঙ্গুয়ার সুস্থতায় দোয়া চেয়েছেন ওমর সানি

ganguaবিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ঢাকাই ছবির খল অভিনেতা পারভেজ গাঙ্গুয়া। তাকে দেখতে ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়েছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ও অভিনেতা ওমর সানি।

এর আগে গতকাল ৫ অক্টোবর বুধবার রাতে গাঙ্গুয়ার শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ওমর সানি জানান, বুধবার গাঙ্গুয়া হৃদরোগে আক্রান্ত হলে তার পরিবারের সদস্যরা তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করেন। তিনি খবর পেয়ে দেখতে গিয়েছিলেন। গাঙ্গুয়া এখন বিপদমুক্ত। গাঙ্গুয়া অনেকদিন ধরেই হার্টের অসুখে ভুগছিলেন। তার ডায়াবেটিসও আছে। হঠাৎ রক্তে সুগার কমে গিয়েছিল। সে কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

গাঙ্গুয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেতা। গাঙ্গুয়া বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে তিনি রাজধানীর আগারগাঁওর নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে