,

মেসি বিহীন আর্জেন্টিনার ড্র

1205174113স্পোর্টস ডেস্ক : আঘাতের কারণে মাঠের বাইরে লিওনেল মেসি। দলের সেরা অস্ত্রকে ছাড়া আর্জেন্টিনাও বড় বিবর্ণ। আবারও যে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে আলবিসেলেস্তেদের! এবার পেরুর মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছে আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে মেসির অভাবটা তাই আরও একবার খুব করে টের পেল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলো আর্জেন্টিনা। আগের ম্যাচে ভেনিজুয়েলার মাঠ থেকেও ফিরেছিল ড্র করে। ওই ম্যাচেও চোটের কারণে খেলতে পারেননি মেসি। বার্সেলোনা ফরোয়ার্ডকে ছাড়া যে আর্জেন্টিনা বিবর্ণ, সে আলোচনা হয়েছিল তখনই। এবার সেটা আরও ভালোভাবে হলো প্রমাণিত। মেসিবিহীন আর্জেন্টিনার শুরুটা কিন্তু হয়েছিল দারুণ। প্রতিপক্ষের মাঠে আলবিসেস্তেরোই এগিয়ে গিয়েছিল ফুনেস মোরির গোলে। ১৫তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল জটলার মধ্যে থেকে জালে জড়ান এই ডিফেন্ডার। প্রথমার্ধ শেষ করেছিল তারা ওই গোলের লিড নিয়েই। যদিও ৫৮ মিনিটে পেরু সমতায় ফেরে পাওলো গুয়েরেরোর লক্ষ্যভেদে। মিগুয়েল ত্রাউকোর বাড়ানো লম্বা পাস প্রথমে বুক দিয়ে নামিয়ে ডি বক্সের ভেতর থেকে জালে জড়িয়ে দেন গুয়েরেরো।
১-১ গোলে সমতায় থাকা ম্যাচে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। শেষ পর্যন্ত কাজে লাগে ৭৭ মিনিটে, যখন গনসালো হিগুয়েইন খুঁজে পান জাল। আগের ম্যাচের স্কোয়াডে ছিলেন না জুভেন্টাস স্ট্রাইকার। নতুন কোচ এদগার্দো বাউসার অধীনে প্রথমবার নেমে গোল করে নিজের দক্ষতার প্রমাণ দিলেন হিগুয়েইন। পাবলো সাবালেতার পাস থেকে গোল করে এগিয়ে নেন তিনি সফরকারীদের। তাতে আর্জেন্টিনার ডাগ আউটে উৎসবের ঢেউ উঠলেও সেটা স্থায়ী হয়নি বেশিক্ষণ, ৮৪ মিনিটেই যে আবার সমতায় ফেরে পেরু। পেনাল্টি থেকে লক্ষ্যভেদটা করেন ক্রিস্টিয়ান কিউভা।
টানা দুই ম্যাচ ড্র করায় পয়েন্ট টেবিলের তিন থেকে পাঁচে নেমে গেছে আর্জেন্টিনা। ৯ ম্যাচ শেষে আলবিসেলেস্তেদের পয়েন্ট ১৬। তাদের সমান পয়েন্ট ইকুয়েডর (৩) ও কলম্বিয়ারও (৪)। যদিও চিলিকে ৩-০ হারানো ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জেতা কলম্বিয়া এগিয়ে আছে গোল ব্যবধানে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে