,

হাইতিতে ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের আঘাতে নিহতের সংখ্যা ৩৩৯

1475814309আন্তর্জাতিক ডেস্ক : হাইতিতে ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯ জনে। এর আগে ২৮৩ জন নিহতের কথা জানিয়েছেল দেশটির সরকার। শুধুমাত্র দক্ষিণাঞ্চলেই নিহতের সংখ্যা ৫০। এর আগে বৃহস্পতিবার নিহতের সংখ্যা ১০০ বলে জানিয়েছিল হাইতির সরকার।

মঙ্গলবার আছড়ে পড়া এ ঝড়ের কারণে দেশটির প্রধান শহর জেরেমির প্রায় ৮০ শতাংশ ভবন ধসে পরেছে। ৩০ হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে।

নিহতের বেশিরভাগেরই ‍মৃত্যু হয়, ঘরের ছাদ, গাছ কিংবা উড়ে আসা বাড়ির খণ্ডাংশের কারণে। এছাড়া মঙ্গলবার একটি ব্রিজ ভেঙে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ওই অঞ্চলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি এখন যুক্তরাষ্ট্রের বাহামা ও ফ্লোরিডা উপকূলের দিকে সরে যাচ্ছে। ম্যাথিউয়ের প্রভাবে যুক্তরাষ্ট্রেও ১৫ লাখের বেশি মানুষ ঘর ছেড়েছেন।

দেশজুড়ে প্রায় সাড়ে তিন লাখ মানুষের ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। আমেরিকান রেড ক্রসের এক মুখপাত্র বলেন, তাদের প্রথম কাজ হবে সারাদেশে নেটওয়ার্ক ফিরিয়ে নিয়ে আসা। এতে করে সহায়তা পৌঁছে দিতে সহজ হবে। বিবিসি ও রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে