,

হাইতিতে শক্তিশালী হ্যারিকেনের আঘাতে ২৮৩ জনের মৃত্যু

untitled-1আন্তর্জাতিক ডেস্ক : হ্যারিকেন ম্যাথিউ- এর আঘাতে হাইতিতে শেষ খবর পাওয়‍া পর্যন্ত মোট ২৮৩ জনের প্রাণহানির ঘটেছে। যার মধ্যে অন্তত ৫০ জন মারা গেছেন দেশটির দক্ষিণের শহর রচি-এ-বাতুয়ায়। প্রধান নগরী জেরেমির ৮০ শতাংশ ভবন মাটিতে মিশে গেছে। এছাড়া সুড নগরীর অন্তত ৩০ হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে।

শক্তিশালী হারিকেন ‘ম্যাথিউ’ বৃহস্পতিবার ক্যারিবীয় দেশ হাইতি, কিউবা ও ডমিনিকান রিপাবলিকে আছড়ে পড়েছে। চার ক্যাটাগরির ঝড়টি ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে হাইতিতে আঘাত হানে। এই ক্ষয়ক্ষতির জন্য দেশটির বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টি চতুর্থ মাত্রার ঝড়ে রূপ নিয়ে ‍বাহামার উপরে ঘুরছিলো। ক্যারিবিয়ান সাগরে গত ১ দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এ ঝড়টি ক্রমশ এগিয়ে যাচ্ছিলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে।

হারিকেনের সম্ভাব্য আঘাত সম্পর্কে ইতোমধ্যে ফ্লোরিডার নাগরিকদের সতর্কতার পাশাপাশি উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ক্যাটাগরি-৪ ঝড়টি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে।

ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন হারিকেন ‘ম্যাথিউ’ গত সপ্তাহজুড়ে শক্তি সঞ্চয় করতে থাকে। ঝড়টি এতো ধীরে ধীরে এগুতে থাকে যে তখন এর ‘শক্তি’ নিয়ে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে