বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডের পার্টিতেও এসব হয়!

bollywood-partyবিনোদন ডেস্ক : নায়িকা এবার এক সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানের সঞ্চালিকা। তিনি পায়ের উপর পাটি তুলে, মনোরম দেহসৌষ্ঠব নিয়ে বসে থাকবেন এক কৌচে। আর, উল্টো দিকে থাকবেন বলিউডের কোনো ডাকসাইটে তারকা। এই নিয়েই জমে উঠবে নেহা ধুপিয়ার বিস্ফোরক টক শো ‘নো ফিল্টার নেহা’। নাম থেকেই অনুমান করা যাচ্ছে, সাক্ষাৎকারটি হবে অত্যন্ত চাঁছাছোলা; নেহা কোনো রকম ভদ্রতার ধার দিয়েই যাবেন না। বরং, বিস্ফোরক সব প্রশ্নের মুখে দাঁড় করিয়ে বিপাকে ফেলবেন বলিউডের তারকাদের!

তো, এহেন এক টক শো-র কথা যখন সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন নায়িকা, তখন তাকেও পড়তে হল এক অস্বস্তিকর প্রশ্নের মুখে। আর্জি জানানো হল সাংবাদিকদের তরফে, উত্তর দিতে হবে কোনো রকম ফিল্টার ছাড়াই! মানে, সব সত্যি বলতে হবে, সত্যি ছাড়া আর কিছুই বলা যাবে না! বেশ কথা! কিন্তু, প্রশ্নটি কী?

নেহার কাছে জানতে চাওয়া হয়েছিল- কেমন হয় বলিউডের পার্টি? ঠিক কী কী ঘটে থাকে ওই পার্টিতে যা আমরা জানতেও পারি না? নেহা উত্তর দিলেন এবং সব সত্যি কথাই বললেন মনটি খুলে! হাট করে রেখে দিলেন বলিউড পার্টির আসল চেহারাটি!

‘বলিউডের পার্টি রীতিমতো উপভোগ্য এক অনুষ্ঠান। বিশেষ করে সেই পার্টি যদি কারও বাড়িতে হয়’, শুরুটা এভাবে করলেন নায়িকা। তার পরেই ধাপে ধাপে ফাঁস করে দিলেন বিস্ফোরক সব তথ্য।

‘প্রথম দিকে সব কিছু বেশ ছিমছাম থাকে! রাত ১১টার কাছাকাছি সবাই বেশ ভদ্রলোক, ঘুরছেন-ফিরছেন, যাঁর যাঁর হাতে তাঁর পছন্দের ড্রিঙ্কস! কিন্তু এই ছবিটা রাত যত বাড়তে থাকে, একেবারে বদলে যায়’, নায়িকার জবানবন্দি!

‘রাত ২টা বাজলে আপনি দেখবেন, সব মুখোশ খসে পড়েছে। তখন যিনি যাঁকে হাতের কাছে পান, তাঁর সঙ্গেই ফ্লার্ট করতে ব্যস্ত হয়ে পড়েন! কোনো রকম বাধানিষেধের তোয়াক্কা না করেই’, হাসতে হাসতে জানিয়েছেন নায়িকা!

এর পরে একটু একটু করে অতিথিরা বাড়ির পথ ধরেন। আর যাঁরা থেকে যান, তাঁরা কী করেন? ‘ভোর ৪টার কাছাকাছি শুরু হয় নাচ-গান! প্রথমে একটু হালকা কোনো মিউজিক, তার পরে রক-পপ হয়ে একেবারে বলিউডের নিজস্ব গান! প্রায় মুক্তকচ্ছ হয়ে সবাই ধেই-ধেই করে নাচ জুড়ে দেন! এভাবেই এক সময় সবাই ক্লান্ত হয়ে পড়েন। তার পর বাড়ির পথ ধরেন’, নেহার বক্তব্য!

সে তো হল! কিন্তু, নেহা নিজে কী করেন?

সেই কথাটিও ফিল্টার ছাড়াই কবুল করেছেন নায়িকা! ‘আমি থাকি ওই শেষের দলে! একেবারে সকালে বাড়ি ফিরি! তবে হ্যাঁ, একাই’, হাসতে হাসতে জানিয়েছেন নায়িকা! সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ