,

‘সেলফি তুলে দেশের সম্ভ্রমকে অসম্মান করেছে আ’লীগের নেত্রীরা’

14486_alalনিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের হাতে হামলার শিকার সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী মুমূর্ষু খাদিজা বেগম নার্গিসের সঙ্গে সেলফি তোলায় আওয়ামী লীগের নেত্রীদের কড়া সমালোচনা করেছেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
একজন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে এভাবে সেলফি তোলার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘মুমূর্ষ রোগীর পাশে এভাবে ছবি তুলে দেশের মা-বোনের ইজ্জতকে অসম্মান করে বিকৃত রুচির পরিচয় দিয়েছে আওয়ামী লীগের মহিলা নেত্রীরা।’
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুলের শাস্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ গণ-ঐক্য।
আলাল বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা পেয়েছি। সভ্যতা যখন এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ তা টেনে পিছিয়ে দিচ্ছে। এই দেশে প্রথম আওয়ামী লীগ ধর্ষণের কালচার তৈরি করেছে। ১৯৭৩ সালের ফেব্রয়ারি মাসে শহীদ মিনারের পাশে নারী নির্যাতন শুরু করেছে নারী লোভী দল আওয়ামী লীগ। নারী নির্যাতনের জনক আওয়ামী লীগ।’
বিএনপি’র এই নেতা আরও বলেন, ‘কয়েকটি মিডিয়ার মাধ্যমে আমরা যখন জানতে পারলাম খাদিজার হত্যাকারী ছাত্রলীগের নেতা, তখন দলটি অস্বীকার করে তাকে শিবিরের বলে চাপিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ নেত্রীর (শেখ হাসিনা) কাছে জাতির প্রশ্ন- নিজ দলের অন্যায়ের দায় কেন তিনি নিবেন না?’
প্রধানমন্ত্রীর রাজনীতি থেকে অবসরের ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘তাঁর (শেখ হাসিনা) রাজনীতি থেকে অবসরের ঘোষণায় আমরা ‘আলহামদুলিল্লাহ’ বলি। তার এই সিদ্ধান্ত শারীরিক, মানসিকভাবে তাকে সুস্থ রাখবে। যদি এর আগে তিনি এমন কথা দিয়েছিলেন। আশা করি, এবার কথা রাখবেন।’
তনু-রিশা হত্যাকাণ্ডের বিচার হয়নি এজন্য খাদিজা হত্যার বিচার নিয়ে সন্দেহ প্রকাশ করেন আলাল।
উল্লেখ্য, গতকাল বুধবার সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন খাদিজা আক্তার নার্গিসের পাশে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেন।
আয়োজক সংগঠনের সভাপতি আরমান পলাশের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- , কল্যান পার্টির সাধারণ সম্পাদক সাইদুর রহমান তামান্না, শিক্ষক নেতা জাকির হোসেন,জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাচাও আন্দোলেন সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন,কৃষক দলের নেতা এম জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে