,

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীকে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির পদ থেকে অব্যাহতি’র প্রতিবাদ

nasirnagarchatto-ligআকতার হোসেন ভুইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা  ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হককে অব্যাহতির সুপারিশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাছির উদ্দিন রানার সভাপতিত্বে ও সুমন ভট্রার্চায অমরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ কনের্ল অবঃ গোলাম নূর,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য,সাবেক ছাত্রলীগ সভাপতি বশির আল হেলাল, সাবেক ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী,ছাত্রলীগ নেতা মুস্তাক আহমেদ সৈয়দ আসিফ উল হক,রোমান মিয়া প্রমূখ। সমাবেশে উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড ছাত্রলীগের তৃণমূল পযার্য়ের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন। মন্ত্রীর অব্যাহতির সুপারিশের নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ’মন্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পিছু লেগেছে। অন্যায়ভাবে তাকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে । তা প্রত্যাহার করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে’। এ বিষয়ে বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপন কামনা করেন। এছাড়াও একই দাবিতে উপজেলার হরিপুর  ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজ্বী ফারুক মিয়া ও  উপজেলা চেয়ারম্যান লেঃ কনের্ল অবঃ গোলাম নূরের নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা