,

হরিপুরে মানববন্ধন ও সমাবেশ

nasirnagarmanbbondonআকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপিকে অব্যাহতির সুপারিশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠন। আজ বৃহস্পতিবার বিকালে নাসিরনগর-মাধবপুর হরিনবেড় বাজার সড়কের সামনে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় নেতা-কর্মী ,সমর্থক ও সাধারণ  মানুষের  অংশগ্রহনে  মানববন্ধন বিকাল সাড়ে ৪টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ   হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজ্বী  মো. ফারুক মিয়ার  সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলার চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নুর,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিজয় দাস,যুগ্ম সাধারণ সম্পাদক কাপ্তান মিয়া,আওয়ামীলীগ নেতা রাশেদ চৌধুরী,আবদুর রউফ মাস্টার,সুরুর রহমান,কৃষকলীগ নেতা পরিতোষ সরকার,যুবলীগ সাধারণ সম্পাদক দুলন খান,ছাত্রলীগ সাধারণ সম্পাদক সেলিম মিয়া প্রমূখ। মন্ত্রীর অব্যাহতির সুপারিশের নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন অন্যায়ভাবে তাকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে । তা প্রত্যাহার করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে’। এ বিষয়ে বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপন কামনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে