,

স্বামীকে হত্যার পর থানায় হাজির স্ত্রী!

1428418893সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : স্বামী প্রতিদিন ‘নেশা করে এসে মারধর করতেন’। এতে অতিষ্ঠ হয়ে পড়েন তিনি। এ কারণে শিল দিয়ে আঘাত করে স্বামীকে হত্যা করেছেন। থানায় হাজির হয়ে পুলিশের কাছে এই বর্ণনা দেন চট্টগ্রামের সীতাকুণ্ডের খতিজা বেগম (৩২)।

খতিজা বেগমের বরাত দিয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, স্বামী লরিচালক জাহাঙ্গীর আলম (৪০) প্রতিদিন নেশা করে বাড়ি ফিরে তাঁকে (খতিজা) অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করতেন। তিনি ভেবেছিলেন ছেলেরা বড় হচ্ছে, তাই নির্যাতনের মাত্রা কমবে। কিন্তু উল্টো তা বেড়েছে। গত মঙ্গলবার গভীর রাতে ঘরে ফিরে সন্তানদের সামনে তাঁকে বেদম মারধর করেন জাহাঙ্গীর। নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়লে গত বুধবার ভোরের দিকে জাহাঙ্গীরকে মসলা বাটার শিল দিয়ে ঘাড়ে আঘাত করেন তিনি। এতে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। এরপর স্বামীর লাশ তোশক দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে দেন। দুপুরের দিকে দুই সন্তানকে সঙ্গে নিয়ে প্রথমে বার আউলিয়া হাইওয়ে থানায় যান। সেখানে তাঁদের সীতাকুণ্ড থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রায় ২০ কিলোমিটার দূরের ওই থানায় হেঁটে গিয়ে রাত নয়টার দিকে তিনি পুলিশকে বিষয়টি জানান।

সীতাকুণ্ড থানা সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট-সংলগ্ন খাদেমপাড়া গ্রামের নেভি রোড এলাকার বাসা থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর পেছনে অন্য কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। দুই ছেলেসহ ওই নারীকে থানা হেফাজতে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে