বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির আশায় নারীতে রূপান্তর

news-image

 

এই একবিংশ শতাব্দীতে চাকরি যেন ‘সোনার হরিণ’। বিশ্বের অনেক দেশের জন্যই কথাটি নির্মম সত্য। চাকরির জন্য অনেক কিছুই করেন চাকরিপ্রার্থীরা। কিন্তু চাকরির প্রত্যাশায় লি হো যা করেছেন, তা অনেকেই হয়তো কল্পনা করবেন না।

women1475752632

চীনের হুনান প্রদেশের জুনজু শহরের বাসিন্দা লি হো। বয়স ৩০ ছুঁয়েছে। একটি চাকরি অর্থাৎ আরেকটু ভালোভাবে বাঁচার আশায় তিনি ব্রেস্ট ইমপ্লান্ট করিয়েছেন। হো মনে করেন, পুরুষের তুলনায় নারীদের চাকরির সুযোগ বেশি। আর এই ধারণা থেকেই কাজটি করেছেন তিনি।

এ জন্য তার খরচ হয়েছে প্রায় সাড়ে চার হাজার ইউরো। এমনিতে বেকার, এত টাকা তিনি পাবেন কোথায়? যে কারণে ঋণের টাকা দিয়ে তাকে কাজটি করতে হয়েছে। মনে আশা তাতে যদি এবার চাকরিটা মেলে। যদিও পরিবারের তোপের মুখে কয়েক মাস পরেই তিনি ইমপ্লান্ট অপসারণ করতে বাধ্য হয়েছেন।

পিপলস ডেইলি অনলাইনের অঙ্গ প্রতিষ্ঠান হুয়ানকিউ তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের আগস্টে ব্রেস্ট ইমপ্লান্টের জন্য চাংশা যান হো। এরপর পরিবার যখন তার সার্জারির বিষয়টি জানতে পারে তখন গত ২৬ সেপ্টেম্বর তিনি ইমপ্লান্ট অপসারণ করেন।

হুনানদুশি ডটনেটকে তিনি জানান, তার চাকরির অভিজ্ঞতা খুব নেই। গত কয়েক বছর ধরে তিনি চাকরি খুঁজছেন। কিন্তু কোনো ফল পাচ্ছিলেন না। তাই বাধ্য হয়েই নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে বিষয়টি জানার পর ভীষণ ক্ষিপ্ত হন লি হোয়ের মা। তিনি আরো ক্ষিপ্ত হন যখন জানতে পারেন ছেলে সার্জারির জন্য ৩৯ হাজার ইউয়ান ঋণ নিয়েছে।

একটি ভিডিও রিপোর্টে তার মা বলেন, ‘আমি খুবই ভয় পেয়েছিলাম। এটা কীভাবে সম্ভব? আমি বলতে পারব না কতদিন আমি আমার ঘরে কেঁদেছি।’

তিনি জানান, হোর তিন বছর বয়স থেকে কানে শোনার সমস্যা রয়েছে। এ ছাড়া অন্য মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও তার সমস্যা রয়েছে। পরিবারকে না জানিয়ে এমন একটি সার্জারি করায় হাসপাতাল কর্তৃপক্ষকে দোষারোপ করেন তার মা।

তবে হাসপাতালের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘তার (হো) বয়স আঠারো বছর। তিনি ডকুমেন্টসে স্বাক্ষর করেছেন। এ বিষয়টির জন্য তিনিই দায়ী।’

লি হো গত ২ অক্টোবর আবারও বিষয়টি নিয়ে আলোচনার জন্য হাসপাতালে যান। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ৩ হাজার ইউয়ান (৩৫০ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত