,

আপনি কি পরকীয়ায় জড়াবেন? জেনে নিন…

handনিউজ ডেস্ক : আপনার জীবনে কি প্রেম আসবে? আসবে কোন অনৈতিক সম্পর্ক? বিয়ে কি একটাই হবে, নাকি একাধিক? জ্যোতিষ মতে এসব প্রশ্নের উত্তর রয়েছে আপনার হাতের তালুতেই। হাতের রেখাতেই রয়েছে প্রেম, বিয়ে, উন্নতি, অবনতি। বিষয়টিকে কেউ বিশ্বাস করেন, কেউ করেন না। তবে জ্যোতিষ শাস্ত্রে হাতের রেখা খুবই গুরুত্বপূর্ণ। হাতের রেখাতেই মানুষের ভাগ্য লেখা থাকে। হাতেই থাকে প্রেম, বিয়ে কিংবা পরকীয়ার ভাগ্য। তবে রত্ন ধারণ বা জীবনাচরণ বদলে সেই ভাগ্য কিছুটা পরিবর্তন করা যায়।

প্রথমেই চিনে নিন আপনার হাতের দু’টি গুরুত্বপূর্ণ রেখাকে। একটি হার্ট লাইন ও অন্যটি ম্যারেজ লাইন। হার্ট লাইন বা হৃদয় রেখা কনিষ্ঠার নীচ থেকে কিছুটা উপরের দিকে বেঁকে তর্জনীর দিকে যায়। আর ম্যারেজ লাইন বা বিবাহ রেখা থাকে কনিষ্ঠার ঠিক নীচে। এক বা একাধিক রেখাও থাকতে পারে। ভাল করে চিনে নিন নীচের ছবি থেকে।

এবার জেনে নেওয়া যাক, হাতের রেখার কোন কোন লক্ষণ আপনার প্রেম ও দাম্পত্য জীবনের ভবিষ্যৎ সম্পর্কে কী বলছে—

১। মনে রাখবেন, হৃদয় রেখার সঙ্গে বিবাহ রেখার একটা সম্পর্ক রয়েছে। বিবাহ রেখা আর হৃদয় রেখার মধ্যে দূরত্ব যত কম, তত অল্প বয়সে বিয়ের সম্ভাবনা। একইভাবে দূরত্ব বেশি হলে বিয়ে অনেক দেরিতে হবে।

২। যদি দেখেন বিবাহ রেখার শুরুতেই শাখার মত একাধিক রেখা রয়েছে, এবং যদি সেটা দুই হাতেই থাকে তবে সাবধান। এক্ষেত্রে বিবাহ স্থায়ী হওয়ার সম্ভাবনা কম।

৩। কোনও নারীর হাতে বিবাহ রেখার শুরুতেই ব-দ্বীপের মতো চিহ্ন থাকলে, সুষ্ঠভাবে বিয়ে হওয়ার সম্ভাবনা কম। এরা প্রেমে প্রতারিত হতে পারে।

৪। কারও হাতে যদি দু’টি বিবাহ রেখা স্পষ্টভাবে থাকে, এবং রেখা দু’টি যদি পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে থাকে, তবে সেটাও বিবাহ বিচ্ছেদের লক্ষণ। বিচ্ছেদ না হলেও অন্য কোনও কারণে এদের দু’বার বিয়ে হতে পারে।

৫। দু’টি সমান্তরাল বিবাহ রেখা যদি প্রায় গায়ে গায়ে লেগে থাকে তবে বিয়ের আগেও সম্পর্ক তৈরি হয়। বিয়ের পরেও এরা পরকীয়ায় জড়াতে পারেন।

৬। বিবাহ রেখা বাঁক নিয়ে যদি হৃদয় রেখায় গিয়ে মেশে, সেই ব্যক্তির লাভ ম্যারেজের সম্ভাবনাই বেশি। তবে ব্রেকআপের আশঙ্কাও পাশাপাশি থাকবে। এমনকী সঙ্গীর অকস্মাত্‍‌ দুর্ঘটনায় প্রাণহানিও হতে পারে। সঙ্গীর মৃত্যু বা অন্য যে কোনও কারণে এই ব্রেকআপ হতে পারে।

৭। দু’টি সমান্তরাল বিবাহ রেখার একটি যদি হৃদয় রেখায় গিয়ে মেশে, তবে তা প্রথম সম্পর্ক ভাঙার ইঙ্গিত। সেটা প্রেম কিংবা বিয়ে দুই-ই হতে পারে। এদের বিবাহবহির্ভূত সম্পর্কও গড়ে উঠতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা