,

কাকে নিয়ে সোনার বাংলা গড়বেন, প্রশ্ন রওশনের

roushon-ershadনিজস্ব প্রতিবেদক : সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দেশে কর্মসংস্থানের অভাবে হতাশাগ্রস্ত ছেলে- মেয়েরা মাদকাসক্ত হচ্ছে। ভেজালে দেশ ভরে গেছে। উন্নয়নের সূচকগুলোতে অনেক অর্জন থাকলেও খাবারে ভেজাল তা ম্লান করে দিচ্ছে। আগে মাছের বাজারে ফল-মূলের দোকানে ভনভন করে মাছি উড়ত, ফরমালিনের ভয়ে এখন মাছিও ওড়ে না। বিষ খেয়ে যদি বিষ হজম করতে থাকি, তবে কাকে নিয়ে সোনার বাংলা গড়বেন। হাসপাতালে যান দেখেন কী অবস্থা। জায়গা নেই।এসব দূর না করে কিভাবে আপনি (প্রাধানমন্ত্রী) সোনার বাংলা গড়বেন? এ সময় তিনি সোনার বাংলা গড়তে হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।

সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহবান জানান। বিরোধী দলীয় নেতা বলেন, দেশে এখন আর কেউ না খেয়ে নেই। উন্নয়নের সূকও ভালো। কিন্তু উন্নয়নের সূচকগুলোতে অনেক অর্জন থাকলেও খাবারে ভেজাল তা ম্লান করে দিচ্ছে। সংসদের গত কয়েকটি অধিবেশনে খাবারে ভেজাল রোধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানানো কথা উল্লেখ করে রওশন সমাপনী ভাষণে বলেন, বলেই যাচ্ছি। বকা রাম বলে যায়, শোনারাম শুনে যায়, কোনো অ্যাকশন হয় না।

এ সময় তিনি জানতে চান ভেজাল প্রভাবশালীরা করছে। তারা কারা? জানতে চাই। তাদের কেন ধরতে পারছেন না। আগামী প্রজন্মকে যদি নিরাপদ খাদ্য খাওয়াতে না পারি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ কিভাবে বানাবেন? তবে আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে বন্ধ করতে পারতেন। সেই ইচ্ছা তিনি পোষণ করবেন কি না, জানি না।

রওশন এরশাদ বলেন, আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে। কর্মসংস্থান সৃষ্টি খুব বেশি প্রয়োজন। বিশ্ব ব্যাংক বলে দিয়েছে, আমাদের দেশের ছেলে মেয়েরা কর্মসংস্থান না পেয়ে হতাশ হয়ে মাদকে আসক্ত হয়ে যায়। এজন্য আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানা স্থাপন করতে হবে। আমি জানি প্রধানমন্ত্রী চাইলে এসব পারবেন।

বিরোধী দলীয় নেতা বলেন, মেয়েরা পথে ঘাটে মারা যাচ্ছে। কি হচ্ছে এগুলো। মেয়েরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য কাজ করতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে